নিজস্ব প্রতিবেদক কক্সবাজার:২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী ঈদগাঁও উপজেলাসহ সারা দেশের সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (বিজেইউএস) ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার জেলায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্বে আছেন আলা উদ্দিন।
এক অভিনন্দন বার্তায় সাংবাদিক নেতা আলা উদ্দিন বলেন, “এসএসসি পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবন গড়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। আমাদের ছোট ভাই-বোনেরা তাদের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পরীক্ষায় সফল হয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করবে—এটাই আমার প্রত্যাশা। আমি ঈদগাঁও উপজেলার প্রতিটি পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষা জীবনের সাফল্য কামনা করছি।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরাই আগামীর আলোকিত সমাজ গড়ার কারিগর। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। বস্তুনিষ্ঠ তথ্য ও জ্ঞানের চর্চায় আগামী প্রজন্ম আরও এগিয়ে যাক—এই শুভকামনা রইল।”
আলা উদ্দিন পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান এবং একই সাথে সকল অভিভাবক ও শিক্ষকদের প্রতিও শ্রদ্ধা ও শুভকামনা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন