নিউজ ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লোডশেডিংয়ে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়াবাসী, বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর

রুমান খাঁন ​​ব্রাহ্মণবাড়িয়া: তীব্র গরমে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহের ফলে সৃষ্ট লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জনজীবন। এই চরম ভোগান্তিতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহরের দাতিয়ারা এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর অভিযোগ কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ গ্রাহকরা।
অভিযোগ কেন্দ্রে কর্তব্যরত কর্মচারী খলিলুর রহমান জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি অতর্কিতে কেন্দ্রে প্রবেশ করে এবং কাঁচের দরজা ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় অভিযোগ কেন্দ্রের অন্যান্য টেকনিক্যাল স্টাফরা বিভিন্ন স্থানে ট্রান্সফরমারের ফিউজ মেরামতের কাজে বাইরে ছিলেন। খবর পেয়ে আজ বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পিডিবি সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুর ২টার দিকে বিতরণ বিভাগ-১ এর অধীনে বিদ্যুতের চাহিদা ছিল ৩০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ পাওয়া গেছে মাত্র ১১ মেগাওয়াট, যা মোট চাহিদার তিন ভাগের এক ভাগও নয়। এই বিভাগের অধীনে থাকা ৮টি ১১ কেভি ফিডারের মধ্যে গড়ে ৫টি ফিডারই দীর্ঘক্ষণ বন্ধ রাখতে হচ্ছে।
বিতরণ বিভাগ-১ এর সহকারী প্রকৌশলী লতিফুর রহমান জানান, “বিদ্যুৎ পরিস্থিতির এই চরম অবনতির কারণে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাঙচুরের বিষয়টি আমরা মৌখিকভাবে পুলিশ সুপার ও সদর থানাকে অবহিত করেছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
শহরের দাতিয়ারা, কাউতলী, কাজীপাড়া, কান্দিপাড়া ও ভাদুঘরসহ প্রায় ১৭টি এলাকার ৭৩ হাজার গ্রাহক সরাসরি এই সংকটের শিকার। বিতরণ বিভাগ-২ এর এলাকাগুলোতেও প্রতিদিন ৭-৮ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে। শুধু জেলা শহরই নয়, পুরো জেলায় বর্তমানে বিদ্যুৎ সরবরাহ চাহিদার তুলনায় অর্ধেকের নিচে নেমে আসায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে তেলের সংকটে মাহেন্দ্র চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা

“যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা”

বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা

শ্রীপুরে সড়কজুড়ে ধান শুকানো, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা, হাত ভাঙার অভিযোগ চাচাতো

শ্রীপুর উপজেলা বিএনপির ৬ নেতাকে বহিষ্কার, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

একাধিক মামলায় জেতার পরও ব্যবসায়ীর জমি দখলচেষ্টার অভিযোগ

তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী চিকিৎসা পেলে সুস্থতার আশা করছে পরিবার

গোবিন্দগঞ্জ বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ, নববধূসহ ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

প্রবাসী কল্যাণে নীতিগত সংস্কার: কিছু বাস্তবসম্মত প্রস্তাবনা

১০

এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি ও অভিযোগের প্রেক্ষিতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় বৈদ্যুতিক লাইন সংক্রান্ত বিরোধ অবশেষে নিষ্পত্তি করা হয়েছে

১১

ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু কিশোর -কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

১২

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ঝালকাঠির ড. জিয়াউদ্দিন হায়দার

১৩

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের পালান পাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা: ড্রামে রাখা ডিজেলে পড়ে প্রাণ গেল আড়াই বছর বয়সী শিশু আরাফের

১৪

সংরক্ষিত নারী আসনে ঝালকাঠি থেকে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা আল গাজী

১৫

আওয়ামী লীগ নেতা শেখ সাবের হোসেন এর হাত থেকে বাঁচতে চায় ঝালকাঠির দুটি গ্রামের নিরীহ মানুষ

১৬

দৌলতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ট্রেনিং, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪

১৮

মঠবাড়িয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

লোডশেডিংয়ে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়াবাসী, বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর

২০
২২ এপ্রিল ২০২৬

লোডশেডিংয়ে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়াবাসী, বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর

www.amaderbashundhara.com|
Amaderbasundara