নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্তা, অটোপাসের দাবিতে বিক্ষোভ

আমাদের বসুন্ধরা প্রতিবেদক : অটোপাসের দাবিতে আন্দোলন করছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। পরে ওই আন্দোলন থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়িবহরে হামলা করা হয়।
এতে তিনি হেনস্তার শিকার হন।
সোমবার (৬ এপ্রিল) গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এ এস এম আমানুল্লাহ জানান, শিক্ষার্থীরা অটোপাশের দাবি নিয়ে ক্যাম্পাসে আসে। তাদের এ দাবি প্রত্যাখ্যান করা হয়।
এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তার ওপর হামলা চালায়। এতে তিনি হেনস্তার শিকার হন।
শিক্ষার্থীদের অযৌক্তিক আবদারের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো সহানুভূতিশীল হতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস সমর্থন করে না। শিক্ষার গুণগত মান রক্ষার স্বার্থে অটোপাস ও গ্রেস নম্বর নিরুৎসাহিত করা হবে।
নধহমষধহবংি২৪
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিভিন্ন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মূল ফটকে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছিল। তারা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। কিন্তু অটোপাস না দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃঢ় অবস্থানের কারণে ওই স্নাতক (পাস) কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর সোমবার স্বল্পসংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে দুপুরে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে তার গাড়িতে হামলা চালানো হয়। এসময় উপাচার্যের গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি হেনস্তার শিকার হন।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছায় জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে সম্মাননা

পিরোজপুরে ডাকাতির চেষ্টা; বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১, আহত ২

সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

জ্বালানির চড়া মূল্য: জনজীবনে কি তবে এক মহাদুর্যোগের হাতছানি?

গোবিন্দগঞ্জে ডিজেলের অনুমোদন নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের ভোগান্তি

রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে

১০

তামাক চাষে হতাশ কিশোরগঞ্জের চাষীরা, ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ

১১

গঙ্গাচড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১২

মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড

১৩

গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নে মাননীয় আইনমন্ত্রীর আকস্মিক সফর, উদ্বেলিত এলাকাবাসী

১৪

তথ্য ও সম্প্রচার খাতে আলোর দিশারি সচিব বেগম মাহবুবা ফারজানা

১৫

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন

১৬

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

১৭

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

১৮

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

১৯

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

২০
০৭ এপ্রিল ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্তা, অটোপাসের দাবিতে বিক্ষোভ

www.amaderbashundhara.com|
Amaderbasundara