নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্যারিয়ার শেষের কারণ পিটারসেন-এর: দেশকে বাদ দিয়ে আইপিএলকে অগ্রাধিকার

স্পোর্টস ডেস্ক : আইপিএল নিয়ে গুরুতর অভিযোগ এনেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। তিনি জানান, এই টুর্নামেন্টে খেলা নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার আগেভাগেই শেষ হয়ে যায়।
ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে পিটারসেন বলেন, আইপিএলের শুরুর দিকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বিরুদ্ধে গণমাধ্যম ব্যবহার করে ‘উইচ-হান্ট’ চালিয়েছিল।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ইংলিশ ক্রিকেটারদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছিল ইসিবি।
সে বছর একমাত্র ইংলিশ খেলোয়াড় হিসেবে খেলেন দিমিত্রি মাসকারেনহাস। ২০০৯ সালে সীমিত সময়ের জন্য খেলোয়াড়দের আইপিএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।
সেই আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন পিটারসেন। তবে আইপিএলকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত তার সঙ্গে বোর্ডের সম্পর্কের অবনতি ঘটায় বলে দাবি করেন তিনি।
পিটারসেন বলেন, ‘আমি বড় ত্যাগ স্বীকার করেছি। আমার ক্যারিয়ার হারিয়েছি। এজন্যই বোর্ডের সবাই আমার বিরুদ্ধে গিয়েছিল। ১০৪ টেস্ট খেলার পর ৩৩ বছর বয়সেই আমার ইংল্যান্ড ক্যারিয়ার শেষ হয়ে যায়। আমার ১৫০-১৬০টি টেস্ট খেলা উচিত ছিল এবং ১২-১৩ হাজার রান করা উচিত ছিল।’
ইসিবির বিরুদ্ধে গণমাধ্যম ব্যবহারের অভিযোগও তোলেন তিনি, ‘ইসিবি “দ্য টেলিগ্রাফ” ব্যবহার করে আমার বিরুদ্ধে যায়। বিষয়টি অনেক প্রচারিত হয়েছে। এখন আমি শান্তিপূর্ণ জীবন যাপন করছি।’
টেস্ট ক্যারিয়ারে পিটারসেন ৮ হাজার ১৮১ রান করেন, যেখানে রয়েছে ২৩টি সেঞ্চুরি ও ৩৫টি হাফসেঞ্চুরি।
তবে নিজের এই অবস্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ তৈরি করেছে বলেও মনে করেন তিনি, ‘কয়েক দিন আগে জস বাটলারের সাক্ষাৎকার নিয়েছিলাম, সেও আমাকে ধন্যবাদ জানিয়েছে। আমি যে ত্যাগ করেছি, তার ফল এখন তারা ভোগ করতে পারছে।’
আইপিএলে পিটারসেন পরে দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ২০২৫ সালে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
০৭ এপ্রিল ২০২৬

ক্যারিয়ার শেষের কারণ পিটারসেন-এর: দেশকে বাদ দিয়ে আইপিএলকে অগ্রাধিকার

www.amaderbashundhara.com|
Amaderbasundara