
মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের অংশগ্রহণে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার নবাগত পুলিশ সুপার মো. বদরুদ্দোজার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এই সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সদস্যরা তাঁদের দৈনন্দিন পেশাগত বিভিন্ন সমস্যা, অসুবিধা ও দাবি-দাওয়ার বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত করেন।
আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় কঠোর বার্তা:
সভায় বক্তৃতাকালে পুলিশ সুপার মো. বদরুদ্দোজা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো দাঙ্গা দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের আরও বেশি সাহসিকতা, তৎপরতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন। পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।
উপস্থিত যারা ছিলেন:
কল্যাণ সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএম, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. সোলায়মান, মো. আকবর আলী, মাহফুজুর রহমান এবং পুলিশ লাইন্সের আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
মন্তব্য করুন