নিজস্ব প্রতিবেদক
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন এক অসুস্থ নারী। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি)-এ চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিন হাসপাতালের বিছানায় শুয়ে সুস্থ জীবনে ফিরে আসার স্বপ্ন দেখছেন তিনি। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা। প্রিয়জনকে বাঁচানোর আকুলতা থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় অসুস্থ নারীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থ নারীর স্বামী ছোরোয়ার মাতুব্বর। তাঁর পিতার নাম আব্দুল হক মাতুব্বর। তাঁদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ এলাকার হাজরাকান্দা গ্রামে। পরিবারের সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসার ব্যয় বহনের চেষ্টা করছেন। তবে চিকিৎসার প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পারায় তাঁরা এখন সমাজের মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন।
একজন মানুষের জীবন শুধু তাঁর নিজের নয়, তাঁকে ঘিরে থাকে একটি পরিবার, অসংখ্য স্বপ্ন, ভালোবাসা ও বেঁচে থাকার গল্প। একজন অসুস্থ মানুষ যখন হাসপাতালের বিছানায় জীবনযুদ্ধ চালিয়ে যান, তখন তাঁর পরিবারের প্রতিটি মুহূর্ত কাটে উৎকণ্ঠা আর অনিশ্চয়তায়। স্বজনদের চোখে থাকে প্রিয় মানুষটিকে সুস্থ অবস্থায় আবার ঘরে ফিরিয়ে নেওয়ার স্বপ্ন।
এমন কঠিন সময়ে আমাদের সামান্য সহযোগিতাও হতে পারে একটি পরিবারের বেঁচে থাকার বড় অবলম্বন। কারও কাছে ১০০ টাকা, কারও কাছে ৫০০ কিংবা ১ হাজার টাকা হয়তো খুব বেশি কিছু নয়; কিন্তু অনেক মানুষের সম্মিলিত সহযোগিতা একজন অসুস্থ মানুষের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাই মানবিক বিবেচনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ানোর জন্য দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়স্বজন, প্রবাসী বাংলাদেশি, সামাজিক সংগঠন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের প্রতি আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।
সাহায্য পাঠানোর ঠিকানা ও তথ্য
ব্যাংক হিসাব:
ব্যাংক: সোনালী ব্যাংক পিএলসি
শাখা: ভাঙ্গা শাখা, ফরিদপুর
হিসাবের নাম: ঋঅঐঊগঅ অকঞঊজ
হিসাব নম্বর: ২০০৩২০১০৩৮৫৬২
বিকাশ নম্বর: ০১৭১৭৩২৭৯৪২
রোগীর পরিবারের ঠিকানা: গ্রাম হাজরাকান্দা, শরিফাবাদ, ঘারুয়া, ভাঙ্গা, ফরিদপুর।
একটি মানবিক উদ্যোগ, একটি ছোট সহযোগিতা কিংবা একটি সহানুভূতির হাত হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের মুখে হাসি। আসুন, সামর্থ্য অনুযায়ী যে যার অবস্থান থেকে অসুস্থ নারীর চিকিৎসায় এগিয়ে আসি। অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারলেও তাঁর সুস্থতার জন্য দোয়া করি।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একটি প্রাণ বাঁচানোর আশার আলো।
আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং যাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, তাঁদের উত্তম প্রতিদান দান করেন। আমিন।
মন্তব্য করুন