নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাগত জানালো বিশ্ব যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক সপ্তাহের চরম উত্তেজনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। এই চুক্তিতে বিশ্বজুড়ে স্বস্তির নিঃশ্বাস বইছে। মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, চুক্তির আওতায় ইরান বিশ্ব তেল সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিচ্ছে। এই যুদ্ধবিরতির ভিত্তিতে স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চূড়ান্ত আলোচনা শুরু হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে কার্যকর হবে না।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় একে স্বাগত জানিয়ে বলেছে, স্থায়ী সমাধানের জন্য উভয় পক্ষকেই চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। মিসর এই যুদ্ধবিরতিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ’ হিসেবে বর্ণনা করে সংলাপ ও আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার মুখপাত্রের মাধ্যমে সব পক্ষকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘বেসামরিক জীবন বাঁচাতে ও মানবিক দুর্ভোগ কমাতে এখনই শত্রুতা বন্ধ করা জরুরি।’ মধ্যস্থতায় ভূমিকার জন্য তিনি পাকিস্তানসহ সংশ্লিষ্ট দেশগুলোকে ধন্যবাদ জানান।
জাপান এই পদক্ষেপকে ‘ইতিবাচক’ হিসেবে অভিহিত করে চূড়ান্ত চুক্তির অপেক্ষায় রয়েছে। জাপানের প্রধান কেবিনেট সচিব মিনোরু কিহারা বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত কমিয়ে আনা টোকিও’র শীর্ষ অগ্রাধিকার।
ইন্দোনেশিয়া এই চুক্তিকে স্বাগত জানানোর পাশাপাশি লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত তিন ইন্দোনেশীয় শান্তিরক্ষীর মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করেছে।
মালয়েশিয়া যুদ্ধবিরতিকে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে যে, কোনও উসকানিমূলক পদক্ষেপ যেন বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নষ্ট না করে।
নিউ জিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটারস একে উৎসাহজনক বললেও স্থায়ী শান্তি নিশ্চিত করতে সামনের দিনগুলোতে অনেক কঠিন কাজ বাকি আছে বলে মন্তব্য করেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক যৌথ বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালি বন্ধ এবং তেল-গ্যাস স্থাপনায় হামলার কারণে অভূতপূর্ব জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। তারা স্পষ্ট করে বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও মানবিক মূল্য আরও বেশি হবে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ বাংলাদেশ হাইকমিশনারের সহযোগিতায় প্রবাসীর মরদেহ পাঠানো হয় দেশে

জেলা পরিষদের কোটি টাকার জমি অবৈধ দখলে পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

শ্রীপুরে বন্ধু মহল ও বিপ্লবী যুব সেনা এর উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি -কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’,প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

পলাশবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নলছিটিতে টিনসেট ঘরের নিচে চাপা চার বছরের শিশু নিহত

পারভেজ-শামীমের ক্যামিওতে বাংলাদেশের দারুণ জয়

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১০

ট্যুরিজম সেক্টরে দক্ষ জনবল সৃষ্টিতে নতুন নেতৃত্ব: পরিচালক হলেন মহিউদ্দিন খান খোকন

১১

প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা

১২

জিবা আমিন খান: অভিজ্ঞতা, ঐতিহ্য ও ত্যাগের স্বীকৃতি—সংরক্ষিত নারী আসনে নতুন প্রত্যাশা

১৩

কসবা উপজেলার জিয়ার বিল খাল খননের কাজ পুরোদমে চলছে

১৪

বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হক গ্রেফতার

১৫

পলাশবাড়ীতে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবীতে পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত

১৬

রূপগঞ্জে এক মাসে ছয় বাড়িতে ডাকাতি, এবার দুর্র্ধষ ডাকাতির শিকার লন্ডন প্রবাসী

১৭

নাগরিয়াকান্দি পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, অশ্লীল কর্মকাণ্ডের দায়ে ৫ জনের কারাদণ্ড

১৮

সাতক্ষীরায় সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ছোট ভাইয়ের দাফন সম্পন্ন

১৯

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত ২

২০
০৮ এপ্রিল ২০২৬

স্বাগত জানালো বিশ্ব যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে

www.amaderbashundhara.com|
Amaderbasundara