মালদ্বীপ প্রতিনিধি, আবু জাহের : ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি অসুস্থ ৫ জন বাংলাদেশি নাগরিকের শারীরিক অবস্থা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিগন। বাংলাদেশ দুতাবাসের প্রতিনিধিগন হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীনদের সাথে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। অসুস্থ ৫ জন বাংলাদেশীর সকল প্রকার চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয় টি নিশ্চিত করেন মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিগন।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল সকালে কুরদূফুশি আইল্যান্ডগামী একটি মালবাহী বোট থেকে চালকসহ মোট ৭ জনকে মালদ্বীপ পুলিশ অচেতন অবস্থায় উদ্ধার করে। পুলিশ পরবর্তীতে জানায় , বোটের জেনারেটর থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে এ দুর্ঘটনাটি ঘটে। জেনারেটর থেকে নির্গত বিষাক্ত ধোয়ার কারনে তার সবাই অসুস্থ হয়ে অচেতন হয়ে পরে। বর্তমানে অসুস্থ ব্যক্তিরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং চিকিৎসকদের মতে তারা বিপদমুক্ত।
বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। যেকোনো জরুরি পরিস্থিতিতে হাইকমিশন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রবাসীদের পাশে থাকার জন্য সদা সচেষ্ট রয়েছে।