নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৯৪ শিশুর প্রাণ ও আমাদের বিবেক: টিকা রাজনীতি না চিকিৎসায় অবহেলা?

হেলাল আহমেদ : বাংলার ঘরে ঘরে আজ মাতম। গত মাত্র ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪টি অবুঝ শিশুর বিদায় আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোর কঙ্কালসার রূপটিই উন্মোচিত করেছে। যখন একটি শিশুর হাসিতে ঘর আলোকিত হওয়ার কথা, তখন শ্মশান আর কবরস্থানের নিস্তব্ধতা গ্রাস করছে জনপদকে। এক মায়ের হাহাকার করা কান্নার কোনো উত্তর কি আমাদের সমাজ বা রাষ্ট্রের কাছে আছে?
অভিযোগের আঙুল উঠছে দ্বিমুখী। বর্তমান শাসকগোষ্ঠী দায় চাপাচ্ছে বিগত সরকারের ওপর—তাদের দাবি, টিকাদান কর্মসূচি বন্ধ রাখাই আজ কাল হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক এই কাদা ছোড়াছুড়ির মাঝে হারিয়ে যাচ্ছে মূল প্রশ্নটি: দায় কার? যদি টিকা কর্মসূচি বন্ধই থাকে, তবে তা সচল করার ত্বরিত উদ্যোগ কেন নেওয়া হলো না? কেন আগাম সতর্কতা অবলম্বন করা হলো না?
অন্যদিকে, চিকিৎসার চরম গাফিলতির অভিযোগ আজ মুখে মুখে। হাসপাতালগুলোতে শিশুদের সঠিক যত্ন আর জরুরি ওষুধের অভাব কি কেবলই অব্যবস্থাপনা, নাকি এর পেছনেও লুকিয়ে আছে কোনো ‘টাকার নেশা’? সিন্ডিকেট আর দুর্নীতির কালো ছায়া যদি জীবনরক্ষাকারী চিকিৎসাতেও হানা দেয়,তবে
সাধারণ মানুষের যাওয়ার জায়গা কোথায়?
একটি শিশুর মৃত্যু মানে একটি সম্ভাবনার মৃত্যু, একটি পরিবারের স্বপ্নভঙ্গ। কোনো অজুহাতই এই ৯৪টি প্রাণ ফিরিয়ে দিতে পারবে না। রাজনীতির ঊর্ধ্বে উঠে এখন প্রয়োজন নিবিড় তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। চিকিৎসায় অবহেলা আর দায়িত্বহীনতার এই সংস্কৃতি বন্ধ না হলে আরও কত মায়ের বুক খালি হবে, তার হিসাব রাখা দায় হবে। শিশুদের জীবনের বিনিময়ে যারা পকেট ভরছে, তারা মানুষ নয়, অমানুষ। এই অমানুষদের রুখে দেওয়ার সময় এখনই।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/289" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরের চেতনার লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক পোস্ট, সম্পাদক বাদী হয়ে থানায় অভিযোগ

১

ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

২

অন্ধ্র উপকূলে আঘাত হেনে অর্ণব, বাংলাদেশের ৮ জেলায় আজ দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা

৩

এইচএসসি রেজাল্ট ২০২৬: ২৯ অক্টোবর থেকে বদলে ৩১ অক্টোবর ফল প্রকাশ

৪

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

৫

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

৬

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৭

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৮

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৯

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

১০

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

১১

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

১২

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

১৩

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১৪

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১৫

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১৬

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৭

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৮

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৯

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

২০

৯৪ শিশুর প্রাণ ও আমাদের বিবেক: টিকা রাজনীতি না চিকিৎসায় অবহেলা?

08 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com