নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রংপুরে পূর্বপরিকল্পিত সালিশি বৈঠকে  সাংবাদিকের পরিবারের উপর হামলা

মো. স্বপন মিয়া, রংপুর : রংপুর পীরগাছা উপজেলার ১নং কল্যাণী ইউনিয়নে বড়দরগা বাজারে  পরিকল্পিতভাবে রাতে শালিশি বৈঠকের কথা বলে পরিকল্পিত ভাবে গণমাধ্যমকর্মীসহ তার পরিবারের উপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে।
গতবৃহস্পতিবার (২রা এপ্রিল) রাত আনুমানিক এগারোটার দিকে পীরগাছা বড়দারগা বাজার সংলগ্ন মাহিগঞ্জ মেট্রোপলিটন এরিয়ায় বড়দারগা আইডিয়াল স্কুলের মাঠে এ ঘটনা ঘটায়।
অভিযোগ ও ভুক্তভোগী শুকরানা জানায় বড়দরগা বাজারে আর এম ট্রেডার্স নামের আমাদের হার্ডওয়ারের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে নজরুল মিস্ত্রি প্রায় দেড় বছর পূর্বে দুই এক মাসের কথা বলে ৪৯,০০৪/- (উনপঞ্চাশ হাজার চার) টাকার মালামাল বাকিতে নেয়। দুই মাস পার হলে নজরুলের কাছে টাকা চাইলে তিনি আজকাল করতে করতে দেড় বছর হয়ে যায় অথচ নজরুল মিস্ত্রি মালামালের পাওনা টাকা দেয় না। গত বছর আমরা দোকানের বকেয়া তোলার জন্য হালখাতা করেছি। সেই হালখাতার সময় নজরুল মিস্ত্রিকে হালখাতার কার্ড দিলে, সে আমার গায়ে হালখাতার কার্ড ছুড়ে মারে। আর বলে আমি তোদের বকেয়া টাকা দিবো না। যেমন করে পারিস তুলে-নে। হঠাৎ করে গত বৃহস্পতিবার ০২/০৪/২০২৬ ইং তারিখে সকাল বেলা নজরুল মিস্ত্রী আমাদের দোকানে আসলে আমার বাবা তার কাছে পাওনা টাকা চাইলে সঙ্গে সঙ্গে নজরুল মিস্ত্রী আমার বাবার সঙ্গে উত্তেজিতভাবে বলে আমি টাকা দেবোনা। দেখি কেমন করে টাকা নেইস। তখন আমি নজরুলকে।বলি বাইকের চাবিটা রেখে যা। আমাদের পাওনা টাকা দিয়ে চাবি নিয়ে যাবি। নজরুল মিস্ত্রি সে সময় বাইক রেখে চলে যায়। আমরা তখন ১নং কল্যানি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সামছুল হক লিপু মেম্বারকে খবর দিয়ে ঘটনা খুলে বলে বাইকের চাবি মেম্বারের হেফাজতে দেই। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ১নং কল্যানি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ শফিকুল মেম্বার), ও ৭নং ওয়ার্ডের মেম্বার সামছুল হক লিপু পাওনা টাকা তুলে দেওয়ার দায়িত্ব নিয়ে বড়দারগা বাজার সংলগ্ন আইডিয়াল স্কুলের মাঠে আগে থেকে সুপরিকল্পিতভাবে ৬০ থেকে ৭০ জনকে নিয়ে তারা বৈঠকে বসে। হঠাৎ আমাদেরকে রাতে ওই বৈঠকে ডাক দিলে আমার বাবাসহ তিন ভাই বৈঠকে যাই। বৈঠকে ৬ মেম্বার আর দুইজন প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালে শেষের দিকে আমি শুকুরানা গুরুত্বপূর্ণ কথা বলার সময় নজরুল মিস্ত্রি লোকজন জাহিদুল ব্যাপারি বলে ধর বলার সাথে সাথে পূর্ব পরিকল্পনা মোতাবেক শহিদুল খলিফা, খোরশেদ আলম, জিহাদসহ আরো অনেকে আমিসহ আমার বাবা ও ভাইদেরকে এলোপাতাড়ি চর ঘুশি, চেয়ার, কেচি, লাঠি দিয়ে মারডাং করতে থাকে। আমার গলাচিপে ধরে শ্বাসরোধ করে। আমার অন্ডকোষে লাথি মারে এবং এক পর্যায়ে নজরুল মিস্ত্রি আমাকে হত্যার উদ্দেশ্যে কাঁচি দিয়ে মাথায় আঘাত করে গভীর ক্ষত হয়। এবং আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই। উপস্থিত মেম্বার ও প্যানেল চেয়ারম্যানগন সহ আরো কয়েকজন আমাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। সেখানে আমার মাথা দুইটা সেলাই পড়ে। রংপুর মেডিকেলে আমি পাঁচ দিন চিকিৎসা নিয়ে আমি বাসায় চলে আসি।
এ বিষয়ে ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের  ৭নং ওয়ার্ডের মেম্বার সামছুল হক লিপু বলেন, নজরুল মিস্ত্রির কাছে শুকুরানা’রা মালামালের বকেয়া ৫০ হাজার টাকা পায়। সেই টাকার চাইলে নজরুল মিস্ত্রি উত্তেজিত হয়। শুকুরানা মোটরসাইকেলের চাবি নেয়। আর বলে আমাদের পাওনা টাকা দিয়ে গাড়ি নিয়ে যাইস। শুকরানার কথা মতো নজরুল গাড়ি রেখে চলে যায়। পরে শুকরানা পরিবার আমাকে ডেকে চাবি দিয়ে দেয়। ঐদিন রাতে আমিসহ চার মেম্বার দুই প্যানেল চেয়ারম্যান দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসি। বৈঠকের শেষের দিকে শুকুরানা কথা বললে নজরুল মিস্ত্রির লোকজন শুকুররানাদেরকে এলোপাতাড়ি মাইর শুরু করে। ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার হুমায়ন আহমেদকে মুঠো ফোনে ফোন দিলে তিনি জানান, আমরা ৬ জন জনপ্রতিনিধি সেখানে উপস্থিত ছিলাম। নজরুল মিস্ত্রিরা আমাদেরকে ভাইলোড করে জাহিদুল ব্যাপারির হুকুমে শুকুরানাদের পরিবারের লোকজনদেরকে মারপিট করে।
১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নেছার মিয়া বলেন, নুর ইসলাম (শুকুরানা’র বাবা) ভাইরা তাদের দোকানের থেকে ৫০ হাজার টাকার মাল নজরুল মিস্ত্রি কিনেছে। শুকুরানা মোটরসাইকেল চাবি নিলে ৪ জন মেম্বার ও দুইজন প্যানেল চেয়ারম্যান এর উপস্থিতিতে রাতে বৈঠক হলে নজরুল ইসলাম ও জাহিদুল ব্যাপারি আমাদের উপস্থিতিতে নুর ইসলাম ভাইদের কে আক্রমণ করে। এটা খুবই দুঃখজনক ঘটনা।
এ বিষয়ে বাকিতে মালামাল ক্রয় করা নজরুল ইসলামকে মুঠো ফোনে কল দিয়ে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে টাকা পাবে, আমি দোকানের সামনে গেলে টাকা চায়, আমি তাত্ক্ষণিক টাকা দিতে না পারলে বাইকের চাবি নিয়ে বলে বাইক রেখে যা। টাকা নিয়ে আসি বাইক নিয়ে যা। পরে আমি বাইক রেখে আসি। শুকরানা পরিবার লিটু মেম্বারকে ডেকে চাবি দিয়ে বাইকটি মেম্বারকে দিয়ে দেয়। রাতে মেম্বার পাওনা টাকার জন্য বৈঠক ডাকে সেই বৈঠক শেষের দিকে শুকরানা কথা বলার সময় আমাদের লোকজন মারামারি শুরু করে, সেই মারামারিতে শুকরানা আহত হয়। আমার ভাইয়ের হাতে ও দাঁতে ব্যাথা পায়।
এ বিষয়ে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি আমার অফিসার ঘটনাস্থলে যাবে। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
০৮ এপ্রিল ২০২৬

রংপুরে পূর্বপরিকল্পিত সালিশি বৈঠকে  সাংবাদিকের পরিবারের উপর হামলা

www.amaderbashundhara.com|
Amaderbasundara