নিউজ ডেস্ক
৯ এপ্রিল ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জিয়ানগরে ভাটায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৬নং খোলপটুয়া ওয়ার্ডে কেবিআই ব্রিকসে কাজ করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক মোড়ল নামে এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে ভাটার ভেতরে বসবাসের স্থানের পাশে পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। ফারুক মোড়ল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুরের তেঁতুলতলা চরের অধিবাসী ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, জিয়ানগর উপজেলার খোলপটুয়া ওয়ার্ডের মামুন বাগা পরিচালিত কেবিআই ব্রিকসে ফারুক মোড়ল নামে এক শ্রমিক বসবাসরত স্থানের পাশে বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে কাজের জন্য পানি আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে ভাটার পরিচালক মামুন বাগা ফারুক মোড়লের পুত্রসহ তাদের লোকজন নিয়ে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দুপুর ২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় ফারুক মোড়ল নামে এক রোগীকে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা করে বেলা ২টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ব্যাপারে জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, কেবিআই ব্রিকসে কর্তব্যরত অবস্থায় ফারুক মোড়ল নামে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে তিনি জেনেছেন। খবর পেয়ে সেখানে পুলিশের একটি দল তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অত্র থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
০৯ এপ্রিল ২০২৬

জিয়ানগরে ভাটায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

www.amaderbashundhara.com|
Amaderbasundara