শ্রীপুর, গাজীপুর:গাজীপুর জেলায় গত মার্চ ২০২৬ মাসের ‘শ্রেষ্ঠ এএসআই’ হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীপুর মডেল থানার এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান। কর্মক্ষেত্রে অসামান্য অবদান, অপরাধ দমন ও জনসেবায় বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
জেলা পুলিশের নিয়মিত মূল্যায়নে দেখা গেছে, এএসআই কামরুজ্জামান দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব এবং সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে শ্রীপুর থানা এলাকায় মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল এবং আইনশৃঙ্খলা রক্ষায় তার সক্রিয় ভূমিকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পুলিশি সেবা দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কামরুজ্জামান একজন আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার এই অর্জন শ্রীপুর মডেল থানার সার্বিক কর্মদক্ষতার একটি সফল প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা বলেন, “কামরুজ্জামানের মতো সৎ ও কর্মঠ পুলিশ সদস্যের কারণেই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সহজ হচ্ছে। এই সম্মাননা তাকে আগামীতে আরও জনবান্ধব কাজ করতে উৎসাহিত করবে।”
উল্লেখ্য, গাজীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এএসআই কামরুজ্জামান জানান, এই অর্জন তার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে এবং তিনি আজীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান।
মন্তব্য করুন