নিউজ ডেস্ক
৯ এপ্রিল ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় ট্রাক্টর অটোরিকশার সংঘর্ষে এক নারীর মৃত্যু, আহত ৪

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার মীরবাগ কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় রাশেদা বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দ্রুতগতির মাটিবাহী ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দিকে কুর্শা ইউনিয়নের মীরবাগ কলেজ গেট সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী। আহতরা হলেন- একই এলাকার মৃত তছর উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৬০) ও জাহেদুল ইসলাম (৫০), মোসলেম উদ্দিনের ছেলে আব্দুল রশিদ (৫৫), জিল্লুর রহমানের স্ত্রী সোনালী বেগম (৫০)। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, অটোরিকশা যোগে কাউনিয়া থেকে মামলার হাজিরা দিতে রংপুর কোর্টে যাওয়ার পথে মীরবাগ কলেজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মাটি ভর্তি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই নারী প্রাণ হারান। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করেছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
০৯ এপ্রিল ২০২৬

কাউনিয়ায় ট্রাক্টর অটোরিকশার সংঘর্ষে এক নারীর মৃত্যু, আহত ৪

www.amaderbashundhara.com|
Amaderbasundara