নিউজ ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিরোজপুরে বাস-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৪ মে তফসিল ঘোষণা, ভোটগ্রহণ কেন্দ্রীয় টার্মিনালে

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: খুলনা-৯৯৪)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৪ মে ২০২৬ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শুক্রবার (১০ এপ্রিল) তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা ও অ্যাডভোকেট খায়রুল বাশার শামীম। তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা।
তফসিল ঘোষণাকালে উপস্থিত ছিলেন বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আলিফ আহম্মেদ রাজিব, সদস্য সচিব ফরিদ শেখসহ সংশ্লিষ্ট শ্রমিকরা।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ১৯ এপ্রিল পর্যন্ত এ তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। ২১ এপ্রিল আপত্তি নিষ্পত্তি শেষে ২২ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এছাড়া ২৪ এপ্রিল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে এবং ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২৮ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে।
আগামী ১৪ মে সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বর্তমানে শ্রমিক ইউনিয়নে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করছে। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আলিফ আহম্মেদ রাজিব এবং সদস্য সচিব ফরিদ শেখ।
এ বিষয়ে মালিক সমিতির সহ-সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, শ্রমিকদের কাজ মূলত সেবামূলক। তাই দায়িত্ব সততা, নিষ্ঠা ও ইমানদারির সঙ্গে পালন করা প্রয়োজন। নতুন কমিটির দক্ষতা বৃদ্ধিতে মালিক সমিতির পক্ষ থেকে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
শ্রমিক নেতারা বলেন, আসন্ন নির্বাচনে শ্রমিকরা যেন যোগ্য, সৎ ও দায়িত্বশীল প্রার্থীকে নির্বাচিত করেন। নির্বাচিত প্রতিনিধিরা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ নিশ্চিতকরণ এবং যেকোনো দুর্যোগ বা সংকটে পাশে থাকবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
১০ এপ্রিল ২০২৬

পিরোজপুরে বাস-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৪ মে তফসিল ঘোষণা, ভোটগ্রহণ কেন্দ্রীয় টার্মিনালে

www.amaderbashundhara.com|
Amaderbasundara