নিউজ ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে ঐতিহাসিক বেলতলি হাফেজিয়া মাদ্রাসার সদস্য নবায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত​

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) : ​বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে অবস্থিত ঐতিহাসিক বেলতলি ঈদগাহ মাঠ সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসার আজীবন সদস্য নবায়ন ও এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল-২৬ইং) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​মাদ্রাসার সভাপতি আব্দুল গফুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐতিহাসিক বেলতলি ঈদগাহ মাঠ ও এতিমখানা এই অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের স্পন্দন। ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে আসছে।
​তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই প্রতিষ্ঠানের প্রতি অত্যন্ত আন্তরিক। ইতিপূর্বে প্রতিমন্ত্রী মহোদয় তার ব্যক্তিগত তহবিল থেকে ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন এবং মাঠের সীমানা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জায়গা দেখার কাজ শেষ হয়েছে। প্রতিমন্ত্রী আগামীতেও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

​সভায় জানানো হয়, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ২০২৫ সালে ‘বেলতলী মদিনাতুল উলুম নুরানী একাডেমি’ নামে একটি নতুন শাখা প্রতিষ্ঠিত হয়েছে। বক্তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদ্রাসার শিক্ষার পরিবেশ উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইমরান হোসেন ফরহাদ, সহসভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দীন মন্ডল, শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আফছার আলী, কিচক ইউনিয়ন কৃষকদলের সভাপতি ছোটন মন্ডল,​ সাবেক যুবদলের সভাপতি এ টি এম জাকারিয়া জুয়েল,অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক গাজিউল ইসলাম, কোষাধ্যক্ষ শামস উদ্দিন বুলু,সহকারী কোষাধ্যক্ষ হাফিজার রহমান, আজীবন সদস্য জামিল হোসেন, ফুলবাবু মিয়া,আবু বক্কর সিদ্দিক, আঃ রশিদ।
​এছাড়াও উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ , সাধারণ সম্পাদক রিপন , সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা সরকার, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
১১ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে ঐতিহাসিক বেলতলি হাফেজিয়া মাদ্রাসার সদস্য নবায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত​

www.amaderbashundhara.com|
Amaderbasundara