নিউজ ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাল শেষ সুযোগ, ইরানের প্রস্তাব যথেষ্ট নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত মানার জন্য মঙ্গলবার পর্যন্ত দেওয়া সময়সীমা চূড়ান্ত বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের ইতি টানতে ইরান একটি প্রস্তাব দিলেও তা ‘যথেষ্ট নয়’ বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবিতে ট্রাম্প এর আগেও কয়েকবার সময়সীমা নির্ধারণ করে তা পিছিয়ে দিয়েছিলেন। তবে এবারের মঙ্গলবারের সময়সীমাকে তিনি চূড়ান্ত বলে ঘোষণা দিয়েছেন।
যুদ্ধের সমাপ্তি টানতে ইরানের দেওয়া প্রস্তাবের বিষয়ে ট্রাম্প বলেন, তারা একটি প্রস্তাব দিয়েছে এবং এটি বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এটি যথেষ্ট নয়। তারা যদি যা করার কথা তা করে, তবে এই যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে, যা তারা ভালো করেই জানে।
তিনি আরও বলেছেন, ইরান ‘সদিচ্ছা’ নিয়েই আলোচনা করছে বলে তিনি মনে করেন।
যুদ্ধ দীর্ঘায়িত হওয়া প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার কাছে ‘অনেক বিকল্প’ রয়েছে। তিনি হুমকি দিয়ে বলেন, আমরা যদি এখনই ফিরে আসি, তবে তাদের যা ছিল তা পুনর্র্নিমাণ করতে ১৫ বছর সময় লাগবে। আমি এখনই চলে যেতে পারি, কিন্তু আমি এর শেষ দেখতে চাই।
তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। উল্লেখ্য, ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।
সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, তার প্রশাসন গত ডিসেম্বর ও জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাহায্য করতে অস্ত্র পাঠিয়েছিল। তিনি বলেন, জনগণের আত্মরক্ষার লড়াইয়ের জন্য এই অস্ত্রগুলো পাঠানো হয়েছিল। তবে সেই অস্ত্রগুলো কারা নিজেদের দখলে রেখেছে, তা তিনি স্পষ্ট করেননি।
ইরানের বিশাল তেল সম্পদ নিয়ে নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করে ট্রাম্প বলেন, আমেরিকানরা চায় আমরা বাড়িতে ফিরে যাই। কিন্তু আমার ওপর ছেড়ে দিলে আমি সব তেল দখল করে নিতাম এবং তা নিজের কাছে রাখতাম। এতে অনেক অর্থ আয় হতো।
ট্রাম্প দাবি করেন যে যুক্তরাষ্ট্র ইরানকে ‘ধ্বংস’ করে দিচ্ছে। তিনি বলেন, আমি এটা করতে চাই না, কিন্তু আমরা তাদের নিশ্চিহ্ন করছি। তাদের কোনও সেতু থাকবে না, কোনও বিদ্যুৎকেন্দ্র থাকবে না, তাদের কিছুই থাকবে না। আমি এর চেয়েও খারাপ কিছু করতে পারি, যা এখন বলছি না।
আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো একটি ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য হয়। তবে যারা এই যুদ্ধের বিরোধিতা করছেন, ট্রাম্প তাদের ‘নির্বোধ’ বলে অভিহিত করেছেন। তার মতে, এই যুদ্ধের একমাত্র লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/45" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

১

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

২

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৩

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৪

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৫

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

৬

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

৭

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

৮

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

৯

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১০

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১১

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১২

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৩

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৪

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৫

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

১৬

​১ গানে ১৬৩ মিলিয়নের অধিক ভিউয়ের মাইলফলক: উদযাপিত হলো শিশুশিল্পী সুরাইয়া আক্তার সাইফার ‘গোল্ডেন প্লে বাটন সেলিব্রেশন’

১৭

হেফাজতে নারী ব্যবসায়ীকে মারধর, উঠেছে নানা প্রশ্ন

১৮

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম 

১৯

চন্দ্রিমা মডেল টাউনে অনুমোদনহীন ১৮ তলা ভবন নীরব রাজউক

২০

কাল শেষ সুযোগ, ইরানের প্রস্তাব যথেষ্ট নয়: ট্রাম্প

06 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com