নিউজ ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আখাউড়ায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে (০২) নারী মাদক কারবারী গ্রেফতার

মোহাম্মদ মোস্তফা ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া উপজেলায় অভিনব কায়দায় দুই নারী মাদক কারবারি মাদক বহন করছিল এবং সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালায়।
১২/০৪/২০২৬ সকাল ১১.৪৫ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া পৌর সভাস্থ মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন এস আই ফারুক এস আই ইমরান ও সঙ্গীয়ও ফোর্স সহ এই অভিযান পরিচালনাকালে এ সময় ০২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করে। এবং তাদের দেহ তল্লাশীকালে অভিনব কায়দায় শরীরের সাথে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০২ জনের নিকট হতে ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করে আখাউড়া থানা পুলিশের এই চৌকস টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আমেনা আক্তারের বিরুদ্ধে ০৩টি এবং ফুল বানুর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। আমেনা আক্তার (২৪) স্বামী আনোয়ার হোসেন মাতা সুফিয়া গ্রাম আব্দুল্লাহপুর২। ফুল বানু (৪২) স্বামী কামাল মিয়া মাতা আরজ বেগম সাং রাধানগর মডেল মসজিদপাড়া থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া।
এ-সংক্রান্ত আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। থানা সূত্রে জানানো হয় মাদকের বিরুদ্ধে আখাউড়া থানা পুলিশ জিরো টলারেন্স এ কাজ করছে এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি জাবেদ উল ইসলাম।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
১২ এপ্রিল ২০২৬

আখাউড়ায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে (০২) নারী মাদক কারবারী গ্রেফতার

www.amaderbashundhara.com|
Amaderbasundara