নিউজ ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গণ বিশ্ববিদ্যালয়ে ডা: জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

মোজাহিদুল ইসলাম নিরব, গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : গণ বিশ্ববিদ্যালয় (গবি) ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মিলনায়তনে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করে কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘তিনি মুক্তিযুদ্ধ, ঔষধনীতি ও মানবসেবায় অসামান্য অবদান রেখেছেন। গরিব মানুষের জন্য স্বল্প খরচে চিকিৎসা নিশ্চিত করতে তিনি গণস্বাস্থ্য কেন্দ্র এবং গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যাতে সবাই সমানভাবে শিক্ষার অধিকার পায়। তাঁর আদর্শ ধারণ করে আমরা গণস্বাস্থ্য ও গণ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব।’

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে কাজ করার সৌভাগ্য তাঁর হয়েছিল। একসঙ্গে গ্রামগঞ্জে গিয়ে মানুষের সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ হয়েছিলো।’

তিনি আরও বলেন, ‘আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শুধু চিকিৎসাসেবা নয়, মানুষের জীবনমান উন্নয়নের জন্যও কাজ করেছি। ক্ষুদ্র সহায়তা ও উদ্যোগের মাধ্যমে অনেক মানুষকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা হয়েছে, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সন্ধ্যা রাণী রায় বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী আজীবন গণমানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। মানুষের জন্য সুলভ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি গণস্বাস্থ্যকেন্দ্রিক সমাজভিত্তিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় অসামান্য ত্যাগ ও তিতিক্ষার পরিচয় দিয়েছেন।’
তিনি আরও বলেন, “গণস্বাস্থ্য গড়ে তুলতে আমরা মাটি পর্যন্ত কেটেছি। জাফরুল্লাহ ভাইয়ের সঙ্গে একসাথে গ্রামে গ্রামে ঘুরেছি মানুষকে সচেতন করতে এবং তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেছি।”

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী সারাজীবন গণমানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তিনি অর্থনীতিতেও ছিলো সুগভীর ও বিশ্লেষণধর্মী। জাফরুল্লাহ চৌধুরীর একটি বড় স্বপ্ন ছিল গণ বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তর করা। তিনি আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন।
আলোচনা অনুষ্ঠান শেষে ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক এ, এস, এম নোমান আলম, গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র পরিচালক রেজাউল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও গকসুর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য

ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা

কলমদার মাদ্রাসায় অনিয়মের অভিযোগে এলাকায় উত্তেজনা

গুরুদাসপুরে চাকরির প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

শিশু নিশাত হত্যা” প্রধান আসামি ইসহাক গ্রেপ্তার, নেপথ্যের রহস্য উদঘাটনে জোর তদন্ত

শ্রীপুরে ২ দফায় মাদ্রাসা ছাত্রী অপহরণ-ভিকটিম উদ্ধার, গ্রেফতার ৭

১০

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি

১১

অন্ধকার হাসপাতাল, ধুঁকছে হামে আক্রান্ত শিশুরা: গোপালগঞ্জের এই আর্তনাদ থামাবে কে?

১২

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

১৪

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা

১৫

নরসিংদী সহ দেশজুড়ে লোডশেডিংয়ে জনজীবন দূর্বিষহ, সব স্তরে ভোগান্তি

১৬

নিজের বিয়ে ঠেকাতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

১৭

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

১৮

পলাশবাড়ীতে ‘সনাতনী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান কাজের শুভ উদ্বোধন; স্বাস্থ্যসেবায় আশার নতুন আলো

১৯

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

২০
১৩ এপ্রিল ২০২৬

গণ বিশ্ববিদ্যালয়ে ডা: জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

www.amaderbashundhara.com|
Amaderbasundara