মোঃ আবু মুছা সরদার, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : শ্যামনগরের পল্লীতে রওশানারা ও সুমাইয়া খাতুন কে হত্যার চেষ্টা, মামলার ২নং আসামী কর্তৃক বাদী ও সাক্ষীদের জীবন্যাসের হুমকি দেওয়া সহ মামলা তদন্ত কর্মকর্তা মামলাটিকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ১৪ এপ্রিল বিকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে আয়োজন করেন উপজেলার দাতিনা খালি গ্রামের জনগন। মানববন্ধনে বক্তব্য রাখেন আহত সুমাইয়া খাতুন ও রওশানার। সুমাইয়া বলেন সম্প্রতি শ্যামনগর উপজেলার দাতিনা খালি গ্রামের মৃত লতিফ মোড়লের পুত্র পিরামিন ইসহাক, নুরুল আমিনের পুত্র রাজু আহমেদ,রনি,ও রাকিব হোসেন ঝুমুর, দেশীয় অস্ত্র নিয়ে রওশানারা ও সুমাইমাকে নিশংস ভাবে মারপিট করে। এ ঘটনায় রওশনারার দুই হাত ও মাথায় রক্তাক্ত যখন ও হাড় ভেঙে যায়। এ ঘটনায় রওশনারা বাদী হয়ে শ্যামনগর থানায় আসামিদের বিরুদ্ধে ০৮/৮৫ নং মামলা করে। মামলার দুই নং আসামী তদন্ত কর্মকাকে মোটা অংকের টাকায় ম্যানেজ করি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ২ নং আসামি জামিন না দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদী ও সাক্ষীদের জীবন নাশের হুমকি দিচ্ছে। অপরদিকে তদন্ত কর্মকর্তা মামলাটিকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে। এ ঘটনায় মানববন্ধনে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।