নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনাজপুরে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায়,জরুরী বিভাগ বন্ধের ৭ ঘণ্টা পর চালু

মোস্তাফিজার রহমান দিনাজপুর : দিনাজপুরে মেডিকেল হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইন্টারনি চিকিৎসকদের লাঞ্ছিত করার অপরাধে জরুরী বিভাগ বন্ধের ৭ ঘণ্টা পর চালু,হয় জরুরী বিভাগের কার্যক্রম। ১৩ ই এপ্রিল ২০২৬ সোমবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত প্রায় ৭ ঘন্টা বন্ধ ছিলো জরুরী বিভাগ,এতে ভোগান্তিতে পড়তে হয় রোগীর ভর্তি সহ চিকিৎসা সেবার কার্যক্রম। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় রাত সাড়ে ১২টার দিকে কার্ডিয়ার্ক ওয়ার্ডের সিসিইউ ইউনিটে একজন রোগীর মৃত্যু হয়।এ ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনেরা উত্তেজিত হয়ে ইন্টার্নি কর্মরত চিকিৎসকদের বিভিন্ন ভাষায় গালিগালাজ হৈচৈ সহ চিকিৎসককে লাঞ্ছিত করে। এরেই প্রতিবাদে রাত ৩ টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের প্রবেশ পথে তালা ঝুলিয়ে আকস্মিক ধর্মঘট শুরু করে ছিলো ইন্টার্ণি চিকিৎসকরা। ফলে জরুরী বিভাগে আগত রোগীরা আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভর্তি অথবা চিকিৎসা সেবা নিতে পারেনি। জানা যায় রাত সাড়ে ১২টার দিকে শহরের রামনগর মহল্লা থেকে হার্ট এ্যাটাকে আক্রান্ত আব্দুস সামাদ (৬৫) বছরের একজন রোগীকে গুরুত্বর অবস্হায় জরুরী বিভাগের মাধ্যমে তাকে কার্ডিয়ার্ক ওয়ার্ডের সিসিইউ ইউনিটে ভর্তি করা হয়।এবং রোগীর স্বজনদের জানানো হয়ে ছিলো রোগীর খারাপ কন্ডিশনের কথা। চিকিৎসা চলার ঘন্টা খানেকের মধ্যে (রাত দেড়টার দিকে) ওই রোগী মারা যায়। এসময় রোগীর স্বজনরা মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লা আল মুইনকে লাঞ্ছিত করে। এবং অশ্লীল ভাষায় গালাগালি সহ হৈচৈ শুরু করে। এ কারনে চিকিৎসা ব্যহত হয়েছে ওয়ার্ডের অন্যান্য রোগীদের। রাত সাড়ে ৩ টায় স্বজনরা লাশ নিয়ে যাওয়ার পর পরিস্হিতি কিছুটা শান্ত হয়। তবে ইন্টার্ণি চিকিৎসকরা জরুরী বিভাগের গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় রোগী ভর্তি সহ চিকিৎসা সেবা নিতে পারেননি। তবে তালা ঝুলানোর ঘটনা তারা অস্বীকার করায় সকাল সাড়ে ৯ টায় দিকে গেটে তালা ভেঙ্গে প্রবেশ পথ খোলা হয় এবং নতুন রোগী ভর্তি শুরু হয়। এ ঘটনায় হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং  চিকিৎসককে লাঞ্ছিতর ঘটনায় রোগীর পক্ষের একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি মোঃ ইয়াকুব আলী বর্তমানে কোতয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছে। তবে দীর্ঘ ৭ ঘন্টার পর জরুরী সেবা কার্যক্রম শুরু হয়। এ ঘটনায় হাসপাতালের পরিচালক ডাঃ ফজলুর রহমান জানিয়েছেন দুপুর ১২টার দিকে বিভাগীয় প্রধানদের সহ ইন্টার্ণি চিকিৎসকদের নিয়ে আলোচনায় বসা হবে  আলোচনা শেষে পরবর্তীতে   জানা হবে।
আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
১৪ এপ্রিল ২০২৬

দিনাজপুরে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায়,জরুরী বিভাগ বন্ধের ৭ ঘণ্টা পর চালু

www.amaderbashundhara.com|
Amaderbasundara