নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্ণিল আয়োজনে পিরোজপুরে বর্ষবরণ, শোভাযাত্রা ও সপ্তাহব্যাপী বৈশাখী মেলা শুরু

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। বর্ণিল সাজে সেজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় শহরের কৃষ্ণচূড়া চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আফতাব উদ্দিন কলেজ মাঠের বৈশাখী মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের নেতৃত্বে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নার্সিং ইনস্টিটিউট, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কলেজ মাঠে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনার পর জেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন, এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আফতাব উদ্দিন কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী বৈশাখী মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য

ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা

কলমদার মাদ্রাসায় অনিয়মের অভিযোগে এলাকায় উত্তেজনা

গুরুদাসপুরে চাকরির প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

শিশু নিশাত হত্যা” প্রধান আসামি ইসহাক গ্রেপ্তার, নেপথ্যের রহস্য উদঘাটনে জোর তদন্ত

শ্রীপুরে ২ দফায় মাদ্রাসা ছাত্রী অপহরণ-ভিকটিম উদ্ধার, গ্রেফতার ৭

১০

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি

১১

অন্ধকার হাসপাতাল, ধুঁকছে হামে আক্রান্ত শিশুরা: গোপালগঞ্জের এই আর্তনাদ থামাবে কে?

১২

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

১৪

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা

১৫

নরসিংদী সহ দেশজুড়ে লোডশেডিংয়ে জনজীবন দূর্বিষহ, সব স্তরে ভোগান্তি

১৬

নিজের বিয়ে ঠেকাতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

১৭

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

১৮

পলাশবাড়ীতে ‘সনাতনী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান কাজের শুভ উদ্বোধন; স্বাস্থ্যসেবায় আশার নতুন আলো

১৯

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

২০
১৫ এপ্রিল ২০২৬

বর্ণিল আয়োজনে পিরোজপুরে বর্ষবরণ, শোভাযাত্রা ও সপ্তাহব্যাপী বৈশাখী মেলা শুরু

www.amaderbashundhara.com|
Amaderbasundara