নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি

প্রেস বিজ্ঞপ্তি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কক্সবাজার জেলার রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিএনজি চালক মোঃ রুবেল (২৫)-কে আটক করতে সক্ষম হয়েছে। আজ দুপুরে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল কার্যক্রম জোরদার করা হয়। এ সময় উখিয়ার বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। সিএনজির চালক মোঃ রুবেল (২৫)-কে জিজ্ঞাসাবাদ করা হলে তার সিএনজিতে কোনো অবৈধ মালামাল নেই বলে কথা জানায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা সিএনজিটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার ও জব্দ করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক সিজারমূল্য ১,২০,০০,০০০/- (এক কোটি বিশ লক্ষ) টাকা।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহাতাব উদ্দিন আহমেদ জানান, রামু ব্যাটালিয়ন বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে এই ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ অবদান রেখে বেসামরিক পরিমণ্ডলেও ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

১০

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১১

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১২

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১৩

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৪

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৫

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৬

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৭

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৮

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৯

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

২০
১৫ এপ্রিল ২০২৬

কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি

www.amaderbashundhara.com|
Amaderbasundara