নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, সদস্যদের কল্যাণে বিভিন্ন নির্দেশনা

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে পুলিশ সুপার, পিরোজপুর-এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং এএসপি (প্রবেশনার) ওয়ালিদ হাসান মিঠুর সঞ্চালনায় পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় পুলিশ অফিসার ও ফোর্স তাদের সামগ্রিক সমস্যা উপস্থাপন করেন। তাদের সমস্যা সমাধানের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। অতঃপর তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবার, পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভার শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ, পিরোজপুরের সকল থানা, ডিআইও-১, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিস, সিভিল স্টাফসহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

১০

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১১

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১২

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১৩

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৪

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৫

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৬

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৭

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৮

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৯

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

২০
১৫ এপ্রিল ২০২৬

পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, সদস্যদের কল্যাণে বিভিন্ন নির্দেশনা

www.amaderbashundhara.com|
Amaderbasundara