নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিরোজপুরে এমপি মাসুদ সাঈদীর উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ মাসুদ সাঈদীর নির্বাচনী এলাকা পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দিনব্যাপী খাল খনন, কৃষকদের মাঝে বীজ-সার বিতরণসহ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলহাজ মাসুদ সাঈদী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা, বীজ-সার বিতরণসহ খাল খনন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ঘোষণা করেন।
জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে মোট ৪ হাজার ৭০০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে।
এছাড়া জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন কাজের উদ্বোধন এবং উপজেলার সাঈদখালী গ্রামে খাল খননের কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বীজ-সার বিতরণ ও কৃষকদের প্রণোদনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক সৌমিত্র সরকারসহ কৃষি বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, আল্লামা সাঈদীর ছোট ছেলে নাসিম সাঈদী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্ব।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য প্রকৌশলী তানজিলা ফেরদৌসী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ননী গোপালসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
পরে তিনি উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

১০

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১১

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১২

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১৩

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৪

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৫

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৬

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৭

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৮

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৯

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

২০
১৫ এপ্রিল ২০২৬

পিরোজপুরে এমপি মাসুদ সাঈদীর উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

www.amaderbashundhara.com|
Amaderbasundara