কামরুল আহসান সোহাগ, পিরোজপুর: পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থী পরিবহনের জন্য ক্রয়কৃত নতুন মিনিবাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী পরিবহনের জন্য ক্রয়কৃত এ নতুন মিনিবাসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমদ সোহেল মনজুর সুমন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মাসুদ সাঈদী এমপি। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব এবং সুধীজন।
মন্তব্য করুন