নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

মোঃআখতারুজ্জামান তিতাস, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: বাঙালির ঐতিহ্য বাংলা নববর্ষ শুরুর ১লা বৈশাখ মঙ্গলবার আনন্দ উৎসবে রংপুরের গঙ্গাচড়ায় উদযাপন করা হয়েছে। “মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা” “নতুন দিন, নতুন আলো, নতুন বছর কাটুক ভালো” এমন শ্লোগানে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি গ্রহন করে। সকাল সাড়ে আট টায় আমন্ত্রিত সবার জন্য খাওয়ার আয়োজন করা হয় পান্তা ভাত। সরিষার তেল আর কাঁচা মরিচ ও লবনের মাখনিতে পান্তা ভাত নানা শাক ভাজি, আলু ও শুটকি ভর্তা, মাছ ভাজিসহ গ্রামের নানান সবজিতে খাওয়া হয়। এরপর হালখাতার পিঠা ও মিষ্টি খাওয়ানো হয়। এসবের পরে উপজেলা পরিষদের আমতলায় জাতীয় সংগীত ও বৈশাখের গান গিয়ে অনুষ্ঠান শুরু করা এবং বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। বৈশাখী সাজে শিশুদের হাতে কুলায় লেখা শুভ নববর্ষ ১৪৩৩, কাগজের তৈরি বৈশাখের স্মৃতি ধারণ ভাস্কর্য আর গ্রাম-বাঙলা জেলের হাতে মাছ ধরা জাল, কৃষকের হাতে লাঙ্গল-মই ও হালুয়া পেন্টি, চরাঞ্চলে কৃষি পন্য পরিবহনে ঘোড়ার গাড়ি ও ঢোলের তালে সবার নানান সাজে বৈশাখী শোভাযাত্রা সবার নজর কারে। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আমতলায় আয়োজিত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় গ্রামের চাষাবাদকৃত সবজি ও ফলের স্টল, হাতের তৈরি শিল্পের স্টল, নানান ধরণের পিঠার স্টলসহ হালখাতার স্টল দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী। এ সময় এমপি বলেন, বিগত দিনে বৈশাখকে ভিন্নভাবে উপস্থাপন করেছে, ইতিহাস বিকৃতি করেছে। তারা আপোষহীন নেত্রী খালেদা জিয়ার ছবি ব্যঙ্গ করে পহেলা বৈশাখে প্রদর্শন করেছে। এখন আর সেদিন নেই, এখন জাতিকে সঠিক ইতিহাস জানতে হবে, জানাতে হবে। আরো বৈশাখী শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার। উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন পুরো অনুষ্ঠান উপস্থাপন করেন। গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলাগাছি সপ্রাবি’র শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান ও নৃত্যের পরিবেশনায় উপস্থিত সকলেই বৈশাখকে বরণ করে। ওয়াল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া অফিসও অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুধীজনসহ নানা পেশার মানুষজন সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
১৫ এপ্রিল ২০২৬

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

www.amaderbashundhara.com|
Amaderbasundara