নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

মোঃআখতারুজ্জামান তিতাস গংগাচড়া (রংপুর) প্রতিনিধি: ১৫ এপ্রিল’২০২৬ তারিখ রোজ বুধবার গংগাচড়া উপজেলায় জনস্বাস্থ্য উন্নয়ন ও শতভাগ স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে আজ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে গংগাচড়া ও কোলকোন্দ ইউনিয়নের অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
আজ সকালে গংগাচড়ায় উপজেলার কোলকোন্দ তাকিয়া শরিফ আলিম মাদ্রাসা মাঠ প্রঙ্গণে এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গংগাচড়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহম্মেদ।
জনস্বাস্থ্য উন্নয়ন এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে অনুষ্ঠানে মোট ৯০ টি পরিবারকে ৬ টি রিং, ১ টি পেন স্লাব, ১টি কভার স্লাব, ৪টি পিলার, টিনের চাল ও টিনের বেড়া প্রদান করা হয়েছে
ল্যাট্রিন বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি পালন এবং খোলা স্থানে মলত্যাগের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার উত্তম দাস, গংগাচড়া উনিয়ন পরিষদের চেয়্যারম্যান মাহফুজার রহমান দুলু, কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়্যারম্যান শরিফুল ইসলাম, কোলকোন্দ তাকিয়া শরিফ আলিম মাদ্রাসার অধক্ষ্য আমিনুল রহমান ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ময়নুল হোসাইন, হেল্দ এন্ড নিউট্রিশণ স্পাসিয়ালিস্ট পল্লব কা কান্তি রায়, ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার ব্লোগ্লোরিয়া রোজারিও, খ্রীস্টিনা ক্রশ এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম।
প্রধান অতিথি জানজাবিল বিনতে আহম্মেদ তাঁর বক্তব্যে বলেন, “সুস্থ ও সবল জাতি গঠনে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার বিকল্প নেই। গ্রামীণ জনপদে রোগের প্রাদুর্ভাব কমাতে এবং নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
সংস্থার সিনিয়র ম্যানেজার উত্তম দাস জানান যে, পর্যায়ক্রমে এলাকার সকল অস্বচ্ছল পরিবারকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে যাতে এলাকাটিকে শতভাগ স্যানিটেশন ইউনিয়ন হিসেবে ঘোষণা করা যায়।
উল্লেখ্য যে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘ দিন ধরে এই এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়ে কাজ করে আসছে। ল্যাট্রিন পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অঙ্গীকার করেছেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে লিওবার্ট চিসিম উপস্থিত সকলকে ল্যাট্রিনের সঠিক রক্ষণাবেক্ষণ এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/620" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরের চেতনার লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক পোস্ট, সম্পাদক বাদী হয়ে থানায় অভিযোগ

১

ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

২

অন্ধ্র উপকূলে আঘাত হেনে অর্ণব, বাংলাদেশের ৮ জেলায় আজ দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা

৩

এইচএসসি রেজাল্ট ২০২৬: ২৯ অক্টোবর থেকে বদলে ৩১ অক্টোবর ফল প্রকাশ

৪

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

৫

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

৬

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৭

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৮

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৯

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

১০

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

১১

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

১২

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

১৩

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১৪

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১৫

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১৬

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৭

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৮

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৯

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

২০

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com