নিউজ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল আমিনঃ রংপুর মহানগরীতে চাঁদাবাজী ও মালিক দ্বারা নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন রংপুর বিভাগীয় শ্রমিক সমাজ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নগরীর টাউন হলের সামনে রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে মূল বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সাগর। ইউনিয়নের কোষাধ্যক্ষ খোকনুজ্জামান জুয়েলের সঞ্চালনায় সমাবেশে সংগতি জানিয়ে বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহির আলম নয়ন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি তাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক আরিফ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আরমানসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ ছাড়াও রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হতে জানা যায়, গত ১১ এপ্রিল পৃথক দুই ঘটনায় নির্মাণ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে। শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হন।
এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে রংপুরে সকল সরকারি ও বেসরকারি নির্মাণ কাজ বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিক নেতারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।
উক্ত ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে জানিয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, ঘটনার দিনেই মামলা নেয়া হয়েছে। আসামী পালাতক রয়েছে। বাংলাদেশের যে প্রান্তেই থাক না কেনো তাদের গ্রেফতার করা হবে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
১৬ এপ্রিল ২০২৬

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

www.amaderbashundhara.com|
Amaderbasundara