নিউজ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় জ্বালানি তেল সরবরাহ না পাওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা পেট্রোল পাম্পের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় ডিজেল ও অকটেনের তীব্র সংকট চলছিল। বৃহস্পতিবার সকালে হাওলাদার ফিলিং স্টেশনে তেল পাওয়ার আশায় কয়েকশ মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের চালক ভিড় করেন। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে এবং পাম্প কর্তৃপক্ষ তেল শেষ বলে জানালে বিক্ষোভে ফেটে পড়েন চালকরা। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন।
এ সময় ঢাকা, বরিশাল, পিরোজপুর, খুলনাসহ বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কের দুই পাশে শত শত বাস, ট্রাক ও অ্যাম্বুল্যান্স আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পাম্পে দ্রুত জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা হয়। এরপর তিন ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, ‘জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফুয়েল কার্ড, গাড়ির বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া কাউকে তেল সরবরাহ করা হবে না। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
১৬ এপ্রিল ২০২৬

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

www.amaderbashundhara.com|
Amaderbasundara