কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের বৈঠাকাঠা বাজার ব্যবসায়ীদের সঙ্গে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ মাসুদ সাঈদী এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও কুশল বিনিময় করেন।
মতবিনিময় সভা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রাজ্জাক, দেউলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসনাত ডালিম, কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম নাইম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাজিরপুর উপজেলা শাখার সভাপতি শেখ আবু হানিফ, দেউলবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা মোস্তফা কামালসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন