নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন

Oplus_131072

মোঃ আছাদুজ্জামান লিটন বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা স্বাস্থ্য বিভাগ সাতক্ষীরার আয়োজনে এ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাম রুবেলা টিকা নিতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, কোন কুসংস্কার যেন এই টিকাদান থেকে কাউকে বিরত না রাখে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি মসজিদ, মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরতদের টিকা নিতে জনগনকে সচেতন করার ভূমিকা রাখার আহবান জানান।
সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মো. সাঈদুজ্জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডা: রাশেদ উদ্দিন মৃধা , জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী,জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট শেখ আব্দুল বাকী প্রমুখ।
উল্লেখ্য ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে ২০ এপ্রিল সোমবার থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে সাতক্ষীরা জেলায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে হামের টিকা প্রদান করা হচ্ছে।
এর মধ্যে ১ম ৮দিন কমিউনিটিতে এবং শেষের ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা প্রদান করা হবে। জেলায় মোট ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান করা হচ্ছে। এছাড়া যে সকল শিশু এমআর বা হামের টিকা পেয়ে থাকলে অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হয়ে থাকলেও ঐ বয়সের সকল শিশুকে ক্যাম্পেইনে এমআর টিকা দিতে নিতে পারবে। তবে একটি শিশু টিকা প্রদানের ২৮ দিন পূর্ণ হলেই সেই শিশু টিকা নিতে পারবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি

সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার

সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার

শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মনোহরগঞ্জে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন

লাওসে চাকরির নামে অভিনব প্রতারণায় ওকিস্টার বাংলাদেশ কোম্পানি

সাতক্ষীরার কালীগঞ্জ এলজিইডি অফিসের হিসাব সহকারী বিপুলের রোষানলে হিসাব রক্ষক মুস্তাফিজুর রহমান

নিখোঁজ প্রতিবন্ধী কিশোর রাজু মিয়ার সন্ধান চায় হতভাগা বাবা

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, মামলা দায়ের

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু বগুড়াবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান,স্বপ্ন হলো সত্যি

১০

বিজয়নগরের ২৬ কেজি গাঁজা উদ্ধার এক কারবারি গ্রেফতার

১১

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান, সিরাজগঞ্জে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

১২

দৌলতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ট্রেনিং, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

আলীকদমে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জনমনে উদ্বেগ

১৪

নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৫

শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত

১৬

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন

১৭

পুলিশের ইউনিফর্মে জমে থাকা নীরব যন্ত্রনা

১৮

শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই

১৯

পিরোজপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

২০
২০ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন'র উদ্বোধন

www.amaderbashundhara.com|
Amaderbasundara