নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : পিরোজপুরের নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনার অভিযোগের মামলায় সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: রাজিবুল হক শানুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে সুটিয়াকাঠি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়।
জানা গেছে, গত ১ মার্চ উপজেলার বালিহারী গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে আবদুল্লাহ আল মামুন সবুজ (৩৩) নামের অটোরিকশা চালককে ইউনিয়ন পরিষদে ডেকে নেয়া হয়। অভিযোগ রয়েছে, চুরির অপবাদে তাকে মারধর করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অপমান সইতে না পেরে সবুজ বাড়িতে গিয়ে বিষ পান করেন। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় সবুজের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান জানান,আত্মহত্যার প্ররোচনার মামলায় রাজিবুল হক শানুকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি

সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার

সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার

শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মনোহরগঞ্জে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন

লাওসে চাকরির নামে অভিনব প্রতারণায় ওকিস্টার বাংলাদেশ কোম্পানি

সাতক্ষীরার কালীগঞ্জ এলজিইডি অফিসের হিসাব সহকারী বিপুলের রোষানলে হিসাব রক্ষক মুস্তাফিজুর রহমান

নিখোঁজ প্রতিবন্ধী কিশোর রাজু মিয়ার সন্ধান চায় হতভাগা বাবা

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, মামলা দায়ের

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু বগুড়াবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান,স্বপ্ন হলো সত্যি

১০

বিজয়নগরের ২৬ কেজি গাঁজা উদ্ধার এক কারবারি গ্রেফতার

১১

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান, সিরাজগঞ্জে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

১২

দৌলতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ট্রেনিং, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

আলীকদমে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জনমনে উদ্বেগ

১৪

নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৫

শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত

১৬

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন

১৭

পুলিশের ইউনিফর্মে জমে থাকা নীরব যন্ত্রনা

১৮

শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই

১৯

পিরোজপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

২০
২০ এপ্রিল ২০২৬

নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

www.amaderbashundhara.com|
Amaderbasundara