রফিকুল ইসলাম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উদ্যোগে দাখিল পরীক্ষা ২০২৬ ইং উপলক্ষে কক্ষ পরিদর্শকদের ট্রেনিং, আলোচনা সভা ও দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬ ইং) মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজিত হয়।
অনুষ্ঠানে দাখিল পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কক্ষ পরিদর্শকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও বাংলাদেশ জাতীয় সংসদের ১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জনপ্রিয় নেতা মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
একই সঙ্গে অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও জমিদাতাদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল খালেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান, সভাপতি, মাদ্রাসা ম্যানেজিং কমিটি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুরুজ মিয়া, সভাপতি, ৪ নং আওনা ইউনিয়ন বিএনপি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএম রুহুল আমিন বেগ, উপজেলা একাডেমিক সুপারভাইজার, সরিষাবাড়ী; মোঃ তোফাজল হোসেন, সাধারণ সম্পাদক, ৪ নং ইউনিয়ন বিএনপি; মোঃ নুরুল হক জামালি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামালপুর জেলা শাখা; মোঃ আহনাব বাপ্পি, সেক্রেটারি, আওনা ইউনিয়ন জামায়াতে ইসলামী; এবং মোঃ আমির হোসেন মিলন, প্রতিষ্ঠাতা সদস্য, দৌলতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোঃ জামিল হোসেন, সহকারী অধ্যাপক, দৌলতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
আয়োজনে: দৌলতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা
মন্তব্য করুন