নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান, সিরাজগঞ্জে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

জাহিদুল হক জাহিদ, সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। তার এ সফরকে ঘিরে সিরাজগঞ্জজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ঢাকা থেকে সড়কপথে বগুড়ায় যাওয়ার পথে তাকে স্বাগত জানাতে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী যমুনা সেতু পশ্চিম পাড় এলাকায় জড়ো হন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় রাজধানীর গুলশান থেকে যাত্রা শুরু করেন তিনি। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ অতিক্রম করে বেলা ১১টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। সফর শেষে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সূচি রয়েছে।
তার আগমন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যায়। তাতী দল, কৃষক দল, মৎস্যজীবী দল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রঙিন ব্যানার-ফেস্টুন হাতে রাস্তার দুই পাশে অবস্থান নেন। হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের কর্মীরাও স্বাগত আয়োজনে অংশ নেন।
সাইদুর রহমান বাচ্চু বলেন, “তারেক রহমান এর আগেও সিরাজগঞ্জে এসেছিলেন। তখন তিনি এখানকার মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছিলেন। এবারও সিরাজগঞ্জবাসীর প্রতি তার বিশেষ ভালোবাসা রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে—বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর চালু, শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ, করতোয়া নদী পুনরুদ্ধার এবং যানজট নিরসনে বিকল্প সড়ক ও ফ্লাইওভার নির্মাণ।
এছাড়া বগুড়া নাগরিক ফোরামের পক্ষ থেকে ২৩ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সারিয়াকান্দি হয়ে জামালপুরের মাদারগঞ্জ পর্যন্ত নতুন যমুনা সেতু নির্মাণ, বগুড়া বিভাগ বাস্তবায়ন, টেলিভিশন কেন্দ্র স্থাপন এবং এলপিজি গ্যাস ডিপো চালু।
সফরের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে গাবতলীর বাগবাড়ী এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন, শহীদ জিয়া গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চালু, খাল খনন প্রকল্পের উদ্বোধন, বগুড়া জজ আদালতে নতুন ভবন উদ্বোধন, প্রেস ক্লাব ও বায়তুর রহমান মসজিদের নতুন ভবনের উদ্বোধন এবং আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ প্রদান।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে বগুড়ায় বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও অর্থের অভাবে তা বাস্তবায়ন থেমে যায়। নতুন করে এসব প্রকল্প বাস্তবায়নের আশায় এবার আশাবাদী স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/802" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

১

অন্ধ্র উপকূলে আঘাত হেনে অর্ণব, বাংলাদেশের ৮ জেলায় আজ দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা

২

এইচএসসি রেজাল্ট ২০২৬: ২৯ অক্টোবর থেকে বদলে ৩১ অক্টোবর ফল প্রকাশ

৩

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

৪

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

৫

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৬

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৭

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৮

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

৯

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

১০

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

১১

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

১২

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১৩

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১৪

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১৫

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৬

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৭

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৮

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

১৯

​১ গানে ১৬৩ মিলিয়নের অধিক ভিউয়ের মাইলফলক: উদযাপিত হলো শিশুশিল্পী সুরাইয়া আক্তার সাইফার ‘গোল্ডেন প্লে বাটন সেলিব্রেশন’

২০

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান, সিরাজগঞ্জে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

20 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com