নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি

স্টাফ রিপোর্টার, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার ও মানহানির অভিযোগে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন শ্রমিকদল নেতা মোঃ শরিফুল ইসলাম (৩৭)।
রোববার (১৯ এপ্রিল ) শ্রীপুর থানায় করা জিডিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা পারফেক্ট পুরুষ ও ‘ইবধঁঃরভঁষ ইযধষঁশধ নামের ভুয়া ফেসবুক আইডি থেকে তার ছবি ও ভিডিও সম্পাদনা করে মিথ্যা, বানোয়াট ও অশ্লীল পোস্ট প্রচার করছে। এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার মান-সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে।
জিডিতে আরও বলা হয়, গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সর্বশেষ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একই আইডি থেকে আবারও তার বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি, ভিডিও ও লেখা পোস্ট করা হয়।
শরিফুল ইসলাম অভিযোগ করেন, এসব ভুয়া আইডির ব্যবহারকারীদের শনাক্ত করার চেষ্টা করেও তিনি কোনো তথ্য পাননি। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতেও তার বিরুদ্ধে মিথ্যা ও উসকানিমূলক পোস্ট দিয়ে তার ব্যক্তিগত নিরাপত্তা ও সম্পদের ক্ষতি সাধনের চেষ্টা করা হতে পারে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় জিডি করেছেন বলে তিনি জানান।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমদ জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি

সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার

সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার

শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মনোহরগঞ্জে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন

লাওসে চাকরির নামে অভিনব প্রতারণায় ওকিস্টার বাংলাদেশ কোম্পানি

সাতক্ষীরার কালীগঞ্জ এলজিইডি অফিসের হিসাব সহকারী বিপুলের রোষানলে হিসাব রক্ষক মুস্তাফিজুর রহমান

নিখোঁজ প্রতিবন্ধী কিশোর রাজু মিয়ার সন্ধান চায় হতভাগা বাবা

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, মামলা দায়ের

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু বগুড়াবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান,স্বপ্ন হলো সত্যি

১০

বিজয়নগরের ২৬ কেজি গাঁজা উদ্ধার এক কারবারি গ্রেফতার

১১

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান, সিরাজগঞ্জে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

১২

দৌলতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ট্রেনিং, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

আলীকদমে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জনমনে উদ্বেগ

১৪

নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৫

শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত

১৬

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন

১৭

পুলিশের ইউনিফর্মে জমে থাকা নীরব যন্ত্রনা

১৮

শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই

১৯

পিরোজপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

২০
২০ এপ্রিল ২০২৬

ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি

www.amaderbashundhara.com|
Amaderbasundara