নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফের গহিন অরণ্যে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

আলা উদিদন, কক্সবাজার প্রতিনিধি :কক্সবাজারের টেকনাফ উপজেলার গহিন অরণ্য থেকে তিন যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম। নিহতরা হলেন— একই এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাহাড়ের পূর্ব পাশে কাজ করতে গিয়ে স্থানীয় শ্রমিকেরা তিনটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে বিষয়টি পুলিশকে জানায়।
নিহত রবির বাবা রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। তিনি বলেন, ‘আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’
ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সাংবাদিক আলা উদ্দিনের শুভেচ্ছা

বদি মাঝাপাড়া পানি ব্যাবস্থাপনা দল এর আওতাধীন বিএডিসি কর্তৃক অগভীর নলকুপ এর লাইসেন্স বাতিল করনের দাবি জানান এলাকাবাসী ও পানি ব্যবস্থাপনা দলের লোকজন

প্রবাসী কল্যাণে নীতিগত সংস্কার: কিছু বাস্তবসম্মত প্রস্তাবনা

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী পিরোজপুরের জুঁই

সাতক্ষীরা শহর কে যানযট মুক্ত করতে শহরে ফোর লেনের নতুন সম্ভাবনা বরাদ্দ ২০০ কোটি

টেকনাফের গহিন অরণ্যে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি জব্দ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা

অসুস্থ প্রবাসীকে দেশে ফেরত পাঠাতে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনারের টিকেট প্রদান

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে বিজিবি

১০

সাতক্ষীরায় বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা ও বাজেট বরাদ্দ বিষয়ে এডভোকেসি সভা

১১

শ্যামনগরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ

১২

সুন্দরবনে হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার

১৩

গঙ্গাচড়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত

১৪

গোবিন্দগঞ্জ বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ, নববধূসহ ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

১৫

শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ২ থানায় অভিযোগ

১৬

আলীকদমে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

১৭

লাকসামে প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের হেল্প ডেস্কে পানি-স্যালাইন বিতরণ

১৮

সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলছে টেংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

লাকসামে ৯ম শ্রেণীর শিক্ষার্থীর ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার

২০
২১ এপ্রিল ২০২৬

টেকনাফের গহিন অরণ্যে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

www.amaderbashundhara.com|
Amaderbasundara