কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : এয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে পিরোজপুরে নাজিরপুর উপজেলার মেয়ে সুলতানা জেসমিন জুই মনোনয়ন পেয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক পত্রের মাধ্যমে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।
স্বতন্ত্র জোটের পক্ষে কিশোরগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান এবং ময়মনসিংহ -১ আসনে সংসদ সদস্য মোঃ সালমান ওমর তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।
সুলতানা জেসমিন জুঁই পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের পশ্চিম বুইচাকাঠী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পিরোজপুর সহ এর আশেপাশে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় নেতাকর্মীরা ও সাধারণ জনগণ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
মনোনয়ন পাওয়ার পর নিজের ফেসবুক পোস্টে সুলতানা জেসমিন জুঁই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন তিনি সবার ভালোবাসার মানুষ হয়ে থাকতে চান। তার এ বিনয় ও দায়বদ্ধতাই ভবিষ্যতে তাকে আরও এগিয়ে নেবে বলে আশা করেছেন।
জুঁইয়ের রাজনৈতিক জীবন কেবল পদ পদবীর মধ্যেই সীমাবদ্ধ নয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ,রাজপথে নেতৃত্ব, হামলা, মামলা ও কারাবরণ করেছেন। স্থানীয় রাজনৈতিক মহলের মতে তার এ মনোনয়ন দীর্ঘদিনের রাজনৈতিক অবদানের স্বীকৃতি।
মন্তব্য করুন