নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রবাসী কল্যাণে নীতিগত সংস্কার: কিছু বাস্তবসম্মত প্রস্তাবনা

সাখাওয়াত হোসেন শরীফ, সিংগাপুর:আমি সাখাওয়াত হোসেন শরীফ। সিংগাপুর প্রবাসী একজন কর্মী হিসেবে ২০২৫ সালে বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রাপ্ত হওয়ার সৌভাগ্য হয়েছি। দীর্ঘদিন প্রবাসে থেকে কাজ করার অভিজ্ঞতা থেকে কিছু বাস্তবধর্মী প্রস্তাবনা তুলে ধরছি, যা বাস্তবায়ন করা গেলে প্রবাসী কল্যাণের পাশাপাশি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি।
১. প্রবাসীদের জন্য পেনশন ব্যবস্থা চালু করা।
বর্তমানে সরকার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উপর ২.৫% প্রণোদনা প্রদান করছে, যা সরাসরি দেশে প্রেরিত অর্থের সঙ্গে যুক্ত হয়। এই প্রণোদনার একটি অংশ—ধরা যাক ২%—সংরক্ষণ করে, সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ১-২% যোগ করে একটি দীর্ঘমেয়াদি পেনশন স্কিম চালু করা যেতে পারে।
এতে করে প্রবাসীরা তাদের ভবিষ্যৎ নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত হবে। যে ব্যক্তি যত বেশি বছর প্রবাসে থাকবে এবং যত বেশি রেমিট্যান্স পাঠাবে, তার পেনশন তত বেশি হবে এমন একটি কাঠামো গড়ে তোলা সম্ভব।
এই স্কিম পরিচালনার জন্য একটি ইউনিক আইডি (যেমন: ঘওউ ভিত্তিক) ব্যবহার করা যেতে পারে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
উল্লেখ্য, অতীতে প্রবাসীদের মূল পাঠানো অর্থ থেকে কেটে নেওয়ার প্রস্তাব ছিল, যা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং হুন্ডি ব্যবস্থাকে উৎসাহিত করে। তাই ভবিষ্যতের যে কোনো পরিকল্পনা হতে হবে প্রণোদনাভিত্তিক, কর্তনভিত্তিক নয়।
১. ডাউন পেমেন্ট ছাড়া সরকারি প্লট সুবিধা
প্রবাসীদের জন্য “ভাড়ার টাকায় মালিকানা” মডেলে সরকারি প্লট বা ফ্ল্যাট দেওয়ার একটি ব্যবস্থা চালু করা যেতে পারে। এতে করে একজন প্রবাসী মাসিক কিস্তির মাধ্যমে ধীরে ধীরে সম্পত্তির মালিক হতে পারবেন।
শর্ত হিসেবে রাখা যেতে পারে—
* নিয়মিত বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ
* নির্দিষ্ট সময়কাল ধরে অর্থ প্রেরণের ধারাবাহিকতা
* ⁠পেনশন থেকে একটা ডাউন পেমেন্ট দিয়ে শুরু করা যেতে পারে ।
এ ধরনের উদ্যোগ প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত করবে, ফলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে।
১. এ২এ চুক্তির আওতায় “প্রবলেম সলভ ইউনিট” তৈরি করা ।
প্রতিটি প্রবাসী শ্রমবাজারে সরকারিভাবে (এ২এ) চুক্তির মাধ্যমে একটি আলাদা “প্রবলেম সলভ ইউনিট” গঠন করা জরুরি।
বাস্তবতা হলো অনেক প্রবাসীরই নিজ দেশের দূতাবাসের প্রতি আস্থা নেই। অনেক ক্ষেত্রে সম্পর্কটা সহযোগিতামূলক না হয়ে কর্তৃত্বমূলক হয়ে দাঁড়ায়।
এই পরিস্থিতি পরিবর্তনের জন্য দরকার
* স্বতন্ত্র ও জবাবদিহিমূলক সমস্যা সমাধান ইউনিট
* দ্রুত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা
* প্রবাসীবান্ধব আচরণ ও সেবা মান নিশ্চিতকরণ
১. রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যকর নিয়ন্ত্রণ
শুধু গ্রেডিং সিস্টেম চালু করলে তা দুর্নীতির কারণে অকার্যকর হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এর পরিবর্তে একটি শক্তিশালী রেগুলেটরি কমিশনের আওতায় সব এজেন্সিকে আনা উচিত।
এই কমিশনের অধীনে
* স্বয়ংক্রিয় (অঁঃড়সধঃবফ) মনিটরিং সিস্টেম চালু করা
* প্রতিটি লেনদেন ও কার্যক্রম ডিজিটালি ট্র্যাক করা
* এজেন্সির পারফরম্যান্স নিয়মিত মূল্যায়ন করা
এছাড়া প্রতিটি এজেন্সিকে বাধ্যতামূলকভাবে তাদের মাধ্যমে প্রেরিত প্রবাসীদের অন্তত ২-৩ বছর পর্যন্ত দেখভালের দায়িত্ব নিতে হবে। এই বিষয়টি নিয়মিত তদারকির মাধ্যমে নিশ্চিত করতে হবে।
উপসংহার
প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের জন্য বাস্তবমুখী, স্বচ্ছ ও কল্যাণমুখী নীতিমালা গ্রহণ করা হলে শুধু প্রবাসীদের জীবনমানই উন্নত হবে না, বরং দেশের রেমিট্যান্স প্রবাহও বহুগুণে বৃদ্ধি পাবে। এখন সময় এসেছে বাসীদের শুধুমাত্র রেমিট্যান্স প্রেরক হিসেবে নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করার।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সাংবাদিক আলা উদ্দিনের শুভেচ্ছা

বদি মাঝাপাড়া পানি ব্যাবস্থাপনা দল এর আওতাধীন বিএডিসি কর্তৃক অগভীর নলকুপ এর লাইসেন্স বাতিল করনের দাবি জানান এলাকাবাসী ও পানি ব্যবস্থাপনা দলের লোকজন

প্রবাসী কল্যাণে নীতিগত সংস্কার: কিছু বাস্তবসম্মত প্রস্তাবনা

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী পিরোজপুরের জুঁই

সাতক্ষীরা শহর কে যানযট মুক্ত করতে শহরে ফোর লেনের নতুন সম্ভাবনা বরাদ্দ ২০০ কোটি

টেকনাফের গহিন অরণ্যে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি জব্দ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা

অসুস্থ প্রবাসীকে দেশে ফেরত পাঠাতে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনারের টিকেট প্রদান

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে বিজিবি

১০

সাতক্ষীরায় বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা ও বাজেট বরাদ্দ বিষয়ে এডভোকেসি সভা

১১

শ্যামনগরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ

১২

সুন্দরবনে হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার

১৩

গঙ্গাচড়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত

১৪

গোবিন্দগঞ্জ বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ, নববধূসহ ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

১৫

শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ২ থানায় অভিযোগ

১৬

আলীকদমে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

১৭

লাকসামে প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের হেল্প ডেস্কে পানি-স্যালাইন বিতরণ

১৮

সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলছে টেংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

লাকসামে ৯ম শ্রেণীর শিক্ষার্থীর ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার

২০
২১ এপ্রিল ২০২৬

প্রবাসী কল্যাণে নীতিগত সংস্কার: কিছু বাস্তবসম্মত প্রস্তাবনা

www.amaderbashundhara.com|
Amaderbasundara