বিনোদন ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুখ খুললেন মিম

সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর ভিডিও ধারণকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। ওই অনুষ্ঠানে যারা সাংবাদিক ছিলেন, অবন্তী তাদের অনুরোধ করেন যেন টপ অ্যাঙ্গেল থেকে তার ভিডিও ধারণ না করা হয়।
অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন অবন্তী।
ঘটনার ওই ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
অবন্তীকে সমর্থনে এগিয়ে আসেন অভিনেত্রী পরীমণিও। এবার অবন্তীর পাশে দাঁড়িয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
একটি সাক্ষাৎকারে মিম বলেন, যারা প্রফেশনাল সাংবাদিক তারা কখনও এ ধরনের কাজ করেন না। যারা এসব করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর কিংবা বিভিন্ন পেজ পরিচালনা করেন, যেখানে ভিউ পাওয়ার উদ্দেশ্যই মুখ্য থাকে।
সেই কারণেই তারা এমন কাজ করে থাকে। তবে আমার বিশ্বাস, যারা প্রকৃত সাংবাদিক, তারা কখনো এমন আচরণ করেন না।
তিনি আরও বলেন, এত বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়।
মিম জানান, নিয়মিত যেসব গণমাধ্যমকর্মী অনুষ্ঠান কভার করেন, তাদের সঙ্গে শিল্পীদের পারস্পরিক সম্মান ও আস্থার সম্পর্ক রয়েছে।
এই নায়িকা বলেন, গণমাধ্যমকর্মীরা যেমন দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনি শিল্পীরাও তাদের কাজের প্রতি দায়বদ্ধ। এই পারস্পরিক সম্মান ও বিশ্বাসের সম্পর্ক বজায় রাখা উচিত।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরের কুড়িঘরে বাবুল মিয়ার ওপর হামলার অভিযোগ, এলাকায় ক্ষোভ ও নিন্দা।

প্রভাবশালী ঠিকাদারের দাপটে জয়ন্তীপুর ব্রীজে অনিয়মের অভিযোগ, নীরব প্রশাসন!

তরুণদের হাতে মাদক নয়, খেলাধুলার সরঞ্জাম তুলে দিতে হবে – ড. জিয়াউদ্দিন হায়দার

মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার

পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ ট্রাফিক পুলিশের সদস্যরা দীর্ঘদিন ঝুলে আছে

মামিগিলি দ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মালদ্বীভে বাংলাদেশ হাইকমিশনারের মতবিনিময় সভা

ঝালকাঠিতে চা দোকানিকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত

গাজীপুরে ৫ খুনের ঘটনায় লাশের ওপর ‘রহস্যময়’ অভিযোগপত্র-নতুন মোড়

১০

রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসির বসবাস, বিদেশি মেহমানদের আবাসন সংকটে জনমনে ক্ষোভ

১১

সেরা কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মাননা পেলেন ঝিনাইদহের ছেলে জুয়েল রানা

১২

সরকার মিডিয়ার হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব নিলেন তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত

১৩

পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

১৪

নড়াইলে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় : দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক নবজাগরণের স্বপ্ন

১৫

ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল

১৬

বিএনপির অঙ্গসংগঠনগুলোতে শিগগিরই আসছে নতুন নেতৃত্ব আলোচনায় একাধিক তরুন নেতা

১৭

৫ মে শাপলা চত্বর: অমীমাংসিত রহস্য, বিতর্ক ও বিচারহীনতার এক দশক

১৮

বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করার দাবিতে রংপুর ডিসি অফিসে মানববন্ধন

১৯

লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইলে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা নেপথ্যে অধ্যক্ষ রেজাউল 

২০
২৫ এপ্রিল ২০২৬

মুখ খুললেন মিম

www.amaderbashundhara.com|
Amaderbasundara