নিউজ ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তানজিন তিশার চড় খেয়ে লাইভে এসে অভিনেত্রীর কান্না, প্রকাশ হলো সেই নাটক

বিনোদন প্রতিবেদক : ঈদ উপলক্ষে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নাটক ‘পুতুলের বিয়ে’ অবশেষে ইউটিউবে মুক্তি পেয়েছে। নাটকটির শুটিং চলাকালে ঘটে যাওয়া এক ঘটনাকে ঘিরে আগে থেকেই তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ ওঠে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে।
এমনকি একপর্যায়ে লাইভে এসে কান্নাও করতে দেখা যায় তাকে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।
তবে সেই সময় তানজিন তিশা এবং নাটকের নির্মাতা রাফাত মজুমদার রিংকু দাবি করেন, সহশিল্পীকে তিশা আঘাত করেননি, যা কিছু করেছেন তা চরিত্রের সঙ্গে মিশে গিয়ে গল্পকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। কারণ ‘পুতুলের বিয়ে’ নাটকে তিশা অভিনয় করেছেন মানসিকভাবে অসুস্থ এক তরুণীর চরিত্রে। সেই চরিত্র বাস্তব করে তুলে ধরতেই সহশিল্পী আঘাত করেছেন, যা ছিল গল্পের একটি দৃশ্য। ‘পুতুলের বিয়ে’ নাটকে তিশা অভিনয় করেছেন মানসিকভাবে অসুস্থ এক তরুণীর চরিত্রে। চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতেই কিছু দৃশ্যে এমন তীব্রতা দেখানো হয়েছে বলে তাদের দাবি।
যদিও তখন অনেকেই এই ব্যাখ্যা মেনে নিতে পারেননি। তবে বিতর্কের জেরে নাটকটি নিয়ে দর্শকের কৌতূহল বেড়েই যায়। অবশেষে ইউটিউবে প্রকাশের পর নাটকটি দ্রুত ভিউ বাড়াচ্ছে এবং দর্শকের আগ্রহও চোখে পড়ার মতো।
নাটকটির গল্প লিখেছেন আহমেদ তাওকীর। এতে তানজিন তিশার পাশাপাশি অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মীর রাব্বি, সামিয়া অথৈ, মোমেনা চৌধুরী, মাসুদ মহিউদ্দিন ও মজুমদার শিমুল। নাটকটি প্রকাশ পেয়েছে ধুপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
০৬ এপ্রিল ২০২৬

তানজিন তিশার চড় খেয়ে লাইভে এসে অভিনেত্রীর কান্না, প্রকাশ হলো সেই নাটক

www.amaderbashundhara.com|
Amaderbasundara