বিশেষ প্রতিনিধি
৮ মে ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকার মিডিয়ার হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব নিলেন তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত

বাংলা নাটক অঙ্গনের জনপ্রিয় ও মেধাবী তরুণ নাট্য নির্মাতা মোঃ ইয়াসির আরাফাত দীর্ঘদিন ধরে ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় নাটক নির্মাণের মাধ্যমে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। এবার তিনি নতুন পরিচয়ে হাজির হয়েছেন দর্শকদের সামনে। দেশের জনপ্রিয় ও সুনামধন্য ইউটিউব চ্যানেল “সরকার মিডিয়া”-এর হেড অব প্রোগ্রাম হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সরকার মিডিয়ার প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সরকার সুমন। তিনি জানান, “ইয়াসির আরাফাত একজন দক্ষ, সৃজনশীল ও দূরদর্শী নির্মাতা। তার নেতৃত্বে সরকার মিডিয়া আরও বড় পরিসরে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”
ইতোমধ্যেই সরকার মিডিয়া নির্মাণ করেছে অসংখ্য জনপ্রিয় নাটক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, কুঞ্জস, বিলোপ, বেয়াদব, মোর দ্যান ফ্রেন্ড, ডার্টি পলিটিক্স, নীল অপরাজিতা, সে আমার, প্লাস সাইজ, পিশাচ, বিয়ের ডাবল সাইড ইফেক্টসহ আরও অনেক দর্শকপ্রিয় প্রযোজনা।
নবনিযুক্ত অনুষ্ঠান প্রধান মোঃ ইয়াসির আরাফাত জানান, সরকার মিডিয়া নতুনভাবে আরও বৃহৎ পরিসরে এবং আধুনিক আঙ্গিকে গুণগত মানসম্পন্ন নাটক ও কনটেন্ট নির্মাণের পরিকল্পনা করছে। বিশেষ করে আসন্ন ঈদকে কেন্দ্র করে একাধিক নতুন নাটক নির্মাণের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।
সরকার মিডিয়ার কর্ণধার সরকার সুমন মনে করেন, ইয়াসির আরাফাতের বলিষ্ঠ নেতৃত্ব, দক্ষতা ও বুদ্ধিদীপ্ত কর্মপরিকল্পনা প্রতিষ্ঠানটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। খুব শিগগিরই নতুন নতুন নাটক ও ভিন্নধর্মী প্রযোজনার মাধ্যমে বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে নতুন চমক দিতে যাচ্ছে সরকার মিডিয়া, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরের কুড়িঘরে বাবুল মিয়ার ওপর হামলার অভিযোগ, এলাকায় ক্ষোভ ও নিন্দা।

প্রভাবশালী ঠিকাদারের দাপটে জয়ন্তীপুর ব্রীজে অনিয়মের অভিযোগ, নীরব প্রশাসন!

তরুণদের হাতে মাদক নয়, খেলাধুলার সরঞ্জাম তুলে দিতে হবে – ড. জিয়াউদ্দিন হায়দার

মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার

পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদোন্নতি নেই, হতাশ ট্রাফিক পুলিশের সদস্যরা দীর্ঘদিন ঝুলে আছে

মামিগিলি দ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মালদ্বীভে বাংলাদেশ হাইকমিশনারের মতবিনিময় সভা

ঝালকাঠিতে চা দোকানিকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত

গাজীপুরে ৫ খুনের ঘটনায় লাশের ওপর ‘রহস্যময়’ অভিযোগপত্র-নতুন মোড়

১০

রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসির বসবাস, বিদেশি মেহমানদের আবাসন সংকটে জনমনে ক্ষোভ

১১

সেরা কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মাননা পেলেন ঝিনাইদহের ছেলে জুয়েল রানা

১২

সরকার মিডিয়ার হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব নিলেন তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত

১৩

পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

১৪

নড়াইলে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় : দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক নবজাগরণের স্বপ্ন

১৫

ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল

১৬

বিএনপির অঙ্গসংগঠনগুলোতে শিগগিরই আসছে নতুন নেতৃত্ব আলোচনায় একাধিক তরুন নেতা

১৭

৫ মে শাপলা চত্বর: অমীমাংসিত রহস্য, বিতর্ক ও বিচারহীনতার এক দশক

১৮

বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করার দাবিতে রংপুর ডিসি অফিসে মানববন্ধন

১৯

লালমনিরহাট ডিপ্লোমা টেক্সটাইলে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা নেপথ্যে অধ্যক্ষ রেজাউল 

২০
০৮ মে ২০২৬

সরকার মিডিয়ার হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব নিলেন তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত

www.amaderbashundhara.com|
Amaderbasundara