নরসিংদী জেলা শিবপুর থানা আদিন জয়নগড় ইউনিয়নে বিদেশি ফল চাষ করছেন মৃত সিরাজুল ইসলামের ছেলে আ: ছাওার প্রধান, ৫৭। তিনি বলেন , বাহির থেকে দেখতে ফুলের মত হলেও এটি একটি ফল আর এই ফলের নাম রাম্বুটান । এই ফলের ভিতরের অংশ লিচুর মত এবং এটি খেতে অনেক মজা বলে জানান বাগান মালিক আঃ ছাওার প্রধান। এই প্রথম নরসিংদীতে মালয়েশিয়ান ফলের বাগান করে ব্যেপক সাড়া ফেলেছেন আঃ ছাওার প্রধান। প্রবাসে থাকাকালীন ফলটির প্রেমে পড়েন তিনি। এরপর ২০১৮ সালে তিনি ২৪ টি চারা রোপন করে, সবশেষ তার বাগানে টিকে আছে ১৪ টি চারা। বর্তমানে ৮ টি চারায় ফল পাচ্ছেন তিনি। শীতের ৩ মাস বাদে বাকি ৯ মাস ফল পাওয়া যায় এই রাম্বুটান গাছ থেকে। এই রাম্বুটান গাছের বয়স যত বাড়বে এই ফল অনেক উৎপাদন বৃদ্ধি পাবে বলে জানান বাগান মালিক আঃ ছাওার প্রধান। পাহাড়ী অন্চলের মাটি এই ফল চাষের জন্য অনেক উপযোগী । তাই আগ্রহী চাষীদের এই ধরনের বাগান করতে সহায়তা করবেন বলে জানান বাগান মালিক আঃ ছাওার প্রধান। বর্তমানে এই ফল প্রতি কেজি ১০০০ টাকা দরে বিক্রয় করা হয়। এইদিকে তার বাগানে ভাল ফল হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোটে আসছে এই বিদেশি ফল রাম্বুটান দেখার জন্য। এই ফল উৎপাদন খরচ অনেক কম। তাই বাণিজ্যিক ভাবে বাগান গড়লে গ্রামীন অর্থনিতিতে ব্যেপক ভূমিকা রাখবে এই বিদেশি ফল রাম্বুটান।
মন্তব্য করুন