নিউজ ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুরগির বাজার অস্থির

আমাদের বসুন্ধরা প্রতিবেদক : সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে সবজি ও মুরগির দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিক্রেতারা বলছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় প্রায় প্রতিটি পণ্যের দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। স্বস্তি নেই পেঁয়াজের দামেও; কেজিতে বেড়েছে আরও ৫ টাকা। তবে আলুর দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে।
গ্রীষ্মকালীন সবজির দাম বাড়ায় অধিকাংশ পণ্যই এখন ১০০ টাকার কাছাকাছি।
খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তারা কম দামে বিক্রি করতে পারছেন না।
বরবটি, কচুর লতি, করলা, পটল, কচুরমুখী, সাজনা ও ক্যাপসিকাম ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজি বেগুন প্রকারভেদে ৮০ থেকে ১২০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা এবং ধুন্দল ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুম শেষ হওয়ায় টমেটো ৫০-৬০ টাকা, সিম ৭০-৮০ টাকা এবং লাউ প্রতি পিস ৬০-৭০ টাকা দামে বিক্রি হচ্ছে।

শেওড়াপাড়ার সবজি বিক্রেতা মো. আকবর হোসেন বলেন, সবজির পাল্লা (৫ কেজি) ৪০০ টাকার নিচে কেনাই যাচ্ছে না। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় আমাদের কেনা দামই বেশি পড়ছে, ফলে ১০০ টাকার নিচে কিছু বিক্রি করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

সবজির পাশাপাশি সোনালি মুরগির দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। সোনালি কক ৪২০ টাকা, সোনালি হাইব্রিড ৩৮০ টাকা এবং ব্রয়লার ১৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি মুরগি কিনতে গুনতে হচ্ছে ৭৪০ টাকা।

এদিকে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে ।

আর মাছের বাজারে ইলিশের দাম আকাশচুম্বী। ৩০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ১৪০০-১৫০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ ২০০০-২২০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছের কেজি ৪০০ থেকে ৫৫০ টাকা। দেশি শিং বা মাগুর মাছের দাম ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে।

ডিমের বাজারে লাল ডিমের ডজন ১১০-১২০ টাকা হলেও হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে এখন ৪০ টাকায় ঠেকেছে। তবে সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি দিচ্ছে আলুর দাম, যা বর্তমানে ২০- ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে আসা সাধারণ ক্রেতারা বলছেন, আয়ের তুলনায় ব্যয়ের পাল্লা অনেক ভারী হয়ে গেছে। পরিবহন ভাড়ার অজুহাতে অসাধু সিন্ডিকেট দাম বাড়াচ্ছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের তদারকি জরুরি বলে মনে করেন তারা।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/385" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

১

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

২

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৩

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৪

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৫

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

৬

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

৭

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

৮

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

৯

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১০

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১১

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১২

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৩

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৪

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৫

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

১৬

​১ গানে ১৬৩ মিলিয়নের অধিক ভিউয়ের মাইলফলক: উদযাপিত হলো শিশুশিল্পী সুরাইয়া আক্তার সাইফার ‘গোল্ডেন প্লে বাটন সেলিব্রেশন’

১৭

হেফাজতে নারী ব্যবসায়ীকে মারধর, উঠেছে নানা প্রশ্ন

১৮

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম 

১৯

চন্দ্রিমা মডেল টাউনে অনুমোদনহীন ১৮ তলা ভবন নীরব রাজউক

২০

মুরগির বাজার অস্থির

10 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com