নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রংপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছায় জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে সম্মাননা

মানিক চন্দ্র সাহা, রংপুর মহানগর প্রতিনিধি: রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সম্মানিত করেছে রংপুর রিপোর্টার্স ইউনিটি। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। সাম্প্রতিক সময়ে দায়িত্ব গ্রহণ এবং জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তার প্রতি এই সম্মাননা প্রদান করা হয় বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সুসম্পর্ক বজায় থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয় এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ সহজ হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মাহফুজ আলম প্রিন্স, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরহাদ আহমেদ, সিয়াম হোসেন,অর্থ সম্পাদক আমিনুর ইসলাম জুয়েল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানিক চন্দ্র সাহা এবং সিনিয়র ফটো সাংবাদিক রঞ্জিত দাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, জেলা পরিষদ প্রশাসক হিসেবে সাইফুল ইসলাম জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সহযোগিতা নিয়ে তিনি জেলার উন্নয়নে কাজ করতে আগ্রহী।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছায় জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে সম্মাননা

পিরোজপুরে ডাকাতির চেষ্টা; বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১, আহত ২

সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

জ্বালানির চড়া মূল্য: জনজীবনে কি তবে এক মহাদুর্যোগের হাতছানি?

গোবিন্দগঞ্জে ডিজেলের অনুমোদন নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের ভোগান্তি

রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে

১০

তামাক চাষে হতাশ কিশোরগঞ্জের চাষীরা, ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ

১১

গঙ্গাচড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১২

মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড

১৩

গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নে মাননীয় আইনমন্ত্রীর আকস্মিক সফর, উদ্বেলিত এলাকাবাসী

১৪

তথ্য ও সম্প্রচার খাতে আলোর দিশারি সচিব বেগম মাহবুবা ফারজানা

১৫

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন

১৬

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

১৭

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

১৮

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

১৯

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

২০
১৯ এপ্রিল ২০২৬

রংপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছায় জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে সম্মাননা

www.amaderbashundhara.com|
Amaderbasundara