কেরানীগঞ্জের মাওয়া রোড সংলগ্ন আপন ভূবন প্রকল্পে বনশ্রী বিল্ডার্সের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনশ্রী বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শিল্পী শরীফুল ইসলাম। তিনি তার বক্তব্যে প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়নের রূপরেখা ও প্রকল্প রিলেটেড গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক শহীদুল ইসলাম, পরিচালক নুরুল্লাহ এবং দৈনিক আমাদের বসুন্ধরা পত্রিকার সম্পাদক শরিফুল ইসলাম। তারা প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুজাহিদ জামান। সঞ্চালনার মাধ্যমে তিনি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন এবং অংশগ্রহণকারীদের মধ্যে একটি আন্তরিক পরিবেশ সৃষ্টি করেন।মতবিনিময় সভা শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত ও পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন শিল্পীরা। অনুষ্ঠানে পারফর্ম করেন নতুন কুঁড়ি ২০২৫ চ্যাম্পিয়ন সুরাইয়া আক্তার সাইফা, নুহা, নাজিয়া, সাবরিনা ও জারিফ। পুরো আয়োজনটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং একটি সফল ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মন্তব্য করুন