নিউজ ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোয়েল মল্লিকের নতুন অধ্যায়

বিনোদন ডেস্ক: ২৬ সালের ভারতীয় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী হিসেবে যখন কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়, তাতে পুরো টালিপাড়া চমকে উঠেছিল। অভিনেত্রী যে রাজনীতির আঙিনায় পা রাখতে পারেন, তা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। কয়েকদিন আগেই বিধানসভায় মনোনয়ন পত্র জমা দেওয়ার পর এবার দিল্লিতে রাজ্যসভায় সাংসদ হিসেবে কোয়েল শপথ গ্রহণ করলেন।
এইদিন তিনি নিজের আসল নাম রুক্মিণী মল্লিক হিসেবে শপথ নেন। লাল পাড়ের সাদা শাড়িতে সাজা কোয়েলকে রাজ্যসভায় উপস্থিত দেখার মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। মিশ্র প্রতিক্রিয়ায় দেখা গেছে-কেউ তার রাজনৈতিক যাত্রাকে সমর্থন করেছেন, আবার কেউ বলেছেন, “ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন কোয়েল।”
কয়েকদিন আগে কোয়েল মনোনয়ন পত্র জমা দিতে স্বামী নিসপাল সিং রানের হাত ধরে আসেন। পাশে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি সংবাদমাধ্যমকে বলেন, “জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটা একটি গুরুদায়িত্ব। আমি চাই, সকলের আশীর্বাদ ও ভালোবাসা আমার সঙ্গে থাকুক। যেন আমি অনেক মানুষের সেবা করতে পারি এবং দেশের সেবায় সক্ষম হতে পারি।”
কোয়েল রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে বলেন,
“অনেক ভেবেছিলাম, কিন্তু এটাকে আমি মহৎ দায়িত্ব মনে করি। দেশের সেবা, মানুষের সেবা-এত বড় মহৎ কাজ আর কিছু হতে পারে না। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমার নাম নমিনেট করা হয়েছে এবং এত গুরুত্বপূর্ণ পদে আসতে পেরেছি।”
এর আগে কোয়েলকে কোনো রাজনৈতিক কাজে দেখা যায়নি। এমনকি কোনো ইঙ্গিতও ছিল না যে তিনি রাজনীতিতে আসবেন। এই প্রসঙ্গে অভিনেত্রী শতাব্দী রায় মন্তব্য করেন, “খুব ভালো লাগছে খবরটা পেয়ে। কোয়েল খুব মনোযোগী মেয়ে। যেকোনো কাজ মন দিয়ে করলে তার মূল্য অবশ্যই পাওয়া যায়। আমি বিশ্বাস করি, সে রাজনীতিতেও মন দিয়ে কাজ করবে।”
কিন্তু এই খবর প্রকাশের পর থেকেই কোয়েলের অনুরাগীরা দুই ভাগে বিভক্ত। একদিকে যেমন অনেকেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন, অন্যদিকে কিছু অনুরাগীর মন ভেঙেছে। কোয়েল সবসময়ই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখার পছন্দ করেছেন। বিয়ে, দুই সন্তান-সবই জনসাধারণের চোখে আড়ালে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি খুব প্রকাশ্যে থাকেন না। হঠাৎ রাজনীতির ময়দানে পা দেওয়ায় অনুরাগীরা যথেষ্ট অবাক। এবার দেখা যাক, ‘টলি কুইন’ রাজনীতিতে কতটা জনপ্রিয়তা পান।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
০৬ এপ্রিল ২০২৬

কোয়েল মল্লিকের নতুন অধ্যায়

www.amaderbashundhara.com|
Amaderbasundara