নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মাদকরোধের  এলাকাবাসীর  দাবিতে মানববন্ধন

মোহাঃ হারুন অর রশিদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দুর্লভপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আলী, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বজলুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা তোফিকুল ইসলাম ও মিনু বেগমসহ অন্যরা। বক্তারা বলেন, দুর্লভপুরের আওয়ামী লীগ সন্ত্রাসী মাদককারবারী মাসুদ, জুলমত ও সাদ্দাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। মাদকসেবনে জড়িয়েছে কিশোর ও যুব সমাজ। এতে অতিষ্ঠ গ্রামবাসী। মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করেন, গত ১৭ বছর আওয়ামীলীগের ছত্রছায়ায় তারা এলাকায় কিশোর গ্যাং তৈরি করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। এছাড়াও দুর্লভপুর রোড বাজার সংলগ্ন নিজ বাড়িতে নিয়মিত মাদকের আসর বসানো হচ্ছে। এলাকার যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।  দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আলী বলেন, গত ১৭ বছর ধরে তারা পরিকল্পিতভাবে কিশোর গ্যাং তৈরি করে এলাকার শিশু-কিশোরদের অপরাধমূলক কাজে জড়িয়ে ফেলছে।  অবসরপ্রাপ্ত বিডি আর সদস্য হাবিবুর রহমান বলেন, গত ৮ থেকে ১০ বছর আগে এই মাসুদ মাদক কারবারের সাথে জড়িত থাকায় ক্রসফায়ারের আসামী ছিল। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে সে বেঁচে যায়। তারা আওয়ামী লীগের কর্মী। তিনি আরও বলেন, আমরা একটি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত এলাকা চাই। অবিলম্বে মাদককারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা। মানববন্ধনে কয়েক সচেতন ব্যক্তি ও নারীরা উপস্থিত ছিলেন।
আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছায় জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে সম্মাননা

পিরোজপুরে ডাকাতির চেষ্টা; বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১, আহত ২

সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

জ্বালানির চড়া মূল্য: জনজীবনে কি তবে এক মহাদুর্যোগের হাতছানি?

গোবিন্দগঞ্জে ডিজেলের অনুমোদন নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের ভোগান্তি

রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে

১০

তামাক চাষে হতাশ কিশোরগঞ্জের চাষীরা, ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ

১১

গঙ্গাচড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১২

মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড

১৩

গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নে মাননীয় আইনমন্ত্রীর আকস্মিক সফর, উদ্বেলিত এলাকাবাসী

১৪

তথ্য ও সম্প্রচার খাতে আলোর দিশারি সচিব বেগম মাহবুবা ফারজানা

১৫

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন

১৬

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

১৭

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

১৮

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

১৯

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

২০
০৮ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মাদকরোধের  এলাকাবাসীর  দাবিতে মানববন্ধন

www.amaderbashundhara.com|
Amaderbasundara