নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে স্কুলছাত্রী অপহরণের ১০ দিনে মূল অভিযুক্তরা অধরা, পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ

​মিজানুর রহমান শিবগঞ্জ (বগুড়া): ​বগুড়ার শিবগঞ্জে অষ্টম শ্রেণির স্কুলছাত্রী মোছাঃ সাম্পা আক্তার (১১) অপহৃত হওয়ার ১০ দিন পার হয়ে গেলেও আজও উদ্ধার হয়নি সে। মামলার ৩নং আসামি ও প্রধান অভিযুক্ত জাহিদের চাচা এনামুল হককে গ্রেফতার করা হলেও বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে।
​গত ৭ এপ্রিল কিচক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে প্রকাশ্যে দিনের আলোতে সাম্পাকে অপহরণ করা হলেও ৯ দিন ধরে তার কোনো হদিস না মেলায় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। গত ১১ এপ্রিল শনিবার সন্ধ্যায় কিচক বাজার থেকে ৩নং আসামি এনামুল হককে পুলিশ গ্রেফতার করলেও মূল হোতা জাহিদ হাসানসহ অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে অভিযোগ উঠেছে।
​স্থানীয়দের মতে, ১১ বছরের একটি শিশু দীর্ঘ ১০ দিন ধরে নিখোঁজ থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে জোরালো কোনো পদক্ষেপ না নেওয়া দুঃখজনক। এ নিয়ে কিচক বাজারসহ আশপাশের এলাকায় প্রশাসনের তদারকি ও সদিচ্ছা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

​অপহৃত ছাত্রীর পিতা শাহীন আকন্দ কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে আমরা কিছুই জানি না। পুলিশ একজনকে ধরেছে ঠিকই, কিন্তু প্রধান আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের ধরা হচ্ছে না। আমার ১১ বছরের মেয়েটার নিরাপত্তা নিয়ে আমি এখন শঙ্কিত।

উল্লেখ্য যে, বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রধান আসামি জাহিদ হাসান সাম্পাকে দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছিল। গত ৭ এপ্রিল সকালে সাম্পা স্কুলে যাওয়ার সময় জাহিদ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি সবুজ রঙের অটো/ সিএনজিতে তুলে নিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী থাকলেও পুলিশ এখন পর্যন্ত মূল অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে পারেনি।
​​এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় একটি অপহরণ মামলা হয়েছে। মামলা মূলে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের ধরার চেষ্টা চলছে।
তবে কবে নাগাদ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো আশ্বাস মেলেনি।
​ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসীর দাবি, অবিলম্বে মূল আসামিদের গ্রেফতার করে সাম্পাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের ডাক দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. জিয়াউদ্দিন হায়দারের দূরদর্শী নেতৃত্বে বদলে যাচ্ছে ঝালকাঠি ও বরিশাল

সাবেক মন্ত্রীর এপিএস হিল্টন চক্রের নিয়ন্ত্রণে চলছে টেন্ডার বাণিজ্য, অভিযোগ ঠিকাদারদের

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

ফুলের শুভেচ্ছায় সিক্ত এসএসপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এর নতুন পরিচালনা কমিটি অনুমোদন

দেশে ফিরছেন জাতীয় দৈনিক আমাদের বসুন্ধরা’র মালদ্বীপ প্রতিনিধি মো. আবু জাহের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে শ্রীপুরে বিএনপির নেতাকর্মীদের ঢল

আবাসন খাতের সংকটে নতুন আশার আলো ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট

মালদ্বীপ মালেতে এক অভিজাত খাবার হোটেল বিরানি মহলের যাত্রা শুরু আজ থেকে

সৌর বিদ্যুতে বদলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ

১০

ঝালকাঠি পৌর এলাকার ৯ টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন করা হবে -বললেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন

১১

বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যকর বার্ধক্য নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরলেন ড. জিয়াউদ্দিন হায়দার

১২

দিনাজপুরে চক্ষু হাসপাতালে দালালদের খপ্পরে দিশেহারা রুগি

১৩

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক র‌্যালী

১৪

নড়াইলে জামিনে মুক্ত হয়েই ভুক্তভোগী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

১৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৬

ঢাকার মুগদার মান্ডা লাশের সাত টুকরা উদ্ধার

১৭

“স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের কর্মিদের পছন্দের তালিকায় নজরুল ইসলাম এগিয়ে”

১৮

এসএসপি নির্বাচন সম্পন্ন: সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ

১৯

শ্রীপুরে মধ্যরাতে ঘর ছেড়েছিলেন কবির হোসেন, সকালে মিলল গাছের ডালে ঝুলন্ত মরদেহ

২০
১৫ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে স্কুলছাত্রী অপহরণের ১০ দিনে মূল অভিযুক্তরা অধরা, পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ

www.amaderbashundhara.com|
Amaderbasundara