নিউজ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

রুমান খাঁন স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কোমল পানীয়র সাথে ক্ষতিকর রাসায়নিক (এসিড) মিশিয়ে পান করিয়ে রহমত উল্লাহ (১৫) নামের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিক মিয়ার ছেলে রহমত উল্লাহর সঙ্গে একই গ্রামের খায়ের মিয়ার ছেলে হাসান মিয়া (৩৫)-এর পূর্ব বিরোধ ছিল। অভিযোগ রয়েছে, সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে কোমল পানীয়র বোতলে রাসায়নিক মিশিয়ে রহমত উল্লাহকে পান করানো হয়।
বিষাক্ত পানীয় পান করার কিছুক্ষণের মধ্যেই রহমত উল্লাহ তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
কিছুটা সুস্থ মনে হওয়ায় তাকে বাড়িতে ফিরিয়ে আনা হলেও গতকাল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বাড়িতেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আজ সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের মামা হানিফ মিয়া বাদী হয়ে হাসান মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নবীনগর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান,
“ঘটনার প্রাথমিক তদন্তে এসিড মিশ্রিত পানীয়র বিষয়টির সত্যতা পাওয়া যাচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।
প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মাত্র ১৫ বছর বয়সী এক কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে মেরকুটা গ্রামসহ পুরো এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
১৬ এপ্রিল ২০২৬

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ' আটক ১

www.amaderbashundhara.com|
Amaderbasundara