নিউজ ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর: পিরোজপুরে জিয়ানগরে বাল্যবিবাহে রাজি না হয়ে পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে থানায় আশ্রয় নেওয়া স্কুল শিক্ষার্থীকে বাল্যবিবাহের বিরুদ্ধে সাহসিকতার নজির স্থাপন করায় ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা দেওয়া হয়েছে। তহমিনা আক্তার নামে ওই এসএসসি পরীক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়।
বুধবার (২২ এপ্রিল) সকালে সাহসিকতার স্বীকৃতি হিসেবে পিরোজপুর জেলা প্রশাসক আবু সাইদ তার কার্যালয়ে সম্মাননার আয়োজন করে সম্মাননা স্মারক তুলে দেন তহমিনা আক্তারের হাতে। পাশাপাশি সনদপত্র এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়। এ সময় তহমিনার পিতা-মাতা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
জানা যায়, তহমিনার পিতা-মাতা তার মতামতের বিরুদ্ধে বিয়ের আয়োজন করলে সে তাতে দৃঢ়ভাবে আপত্তি জানায়। পরিবারের চাপ সহ্য করতে না পেরে অবশেষে গত শনিবার (১৮ এপ্রিল) সে জিয়ানগর থানায় আশ্রয় নেয়। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দ্রুত উদ্যোগ নেন। তাদের হস্তক্ষেপে বাল্যবিবাহের কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয় এবং তহমিনার পিতা-মাতার কাছ থেকে এ ধরনের কাজ পুনরায় না করার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।
উল্লেখ্য, তহমিনা আক্তার পিরোজপুরের জিয়ানগর উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের আলম হাওলাদারের মেয়ে এবং সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা নির্মূলে সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটি নির্মূল করা সম্ভব। তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকলকে কঠোর অবস্থান গ্রহণের অনুরোধ করেন এবং বাল্যবিবাহের বিষয়ে অভিভাবকদের সতর্ক করেন। পাশাপাশি তহমিনা আক্তারকে ধন্যবাদ জানান।
তহমিনা আক্তারের এই সাহসী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে এবং বাল্যবিবাহ প্রতিরোধে অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে সচেতন মহল মনে করেন।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে তেলের সংকটে মাহেন্দ্র চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা

“যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা”

বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা

শ্রীপুরে সড়কজুড়ে ধান শুকানো, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা, হাত ভাঙার অভিযোগ চাচাতো

শ্রীপুর উপজেলা বিএনপির ৬ নেতাকে বহিষ্কার, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

একাধিক মামলায় জেতার পরও ব্যবসায়ীর জমি দখলচেষ্টার অভিযোগ

তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী চিকিৎসা পেলে সুস্থতার আশা করছে পরিবার

গোবিন্দগঞ্জ বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ, নববধূসহ ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

প্রবাসী কল্যাণে নীতিগত সংস্কার: কিছু বাস্তবসম্মত প্রস্তাবনা

১০

এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি ও অভিযোগের প্রেক্ষিতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় বৈদ্যুতিক লাইন সংক্রান্ত বিরোধ অবশেষে নিষ্পত্তি করা হয়েছে

১১

ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু কিশোর -কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

১২

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ঝালকাঠির ড. জিয়াউদ্দিন হায়দার

১৩

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের পালান পাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা: ড্রামে রাখা ডিজেলে পড়ে প্রাণ গেল আড়াই বছর বয়সী শিশু আরাফের

১৪

সংরক্ষিত নারী আসনে ঝালকাঠি থেকে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা আল গাজী

১৫

আওয়ামী লীগ নেতা শেখ সাবের হোসেন এর হাত থেকে বাঁচতে চায় ঝালকাঠির দুটি গ্রামের নিরীহ মানুষ

১৬

দৌলতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ট্রেনিং, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪

১৮

মঠবাড়িয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

লোডশেডিংয়ে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়াবাসী, বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর

২০
২২ এপ্রিল ২০২৬

বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা

www.amaderbashundhara.com|
Amaderbasundara